‘বৃদ্ধ শিশু’ আনিচুর বাঁচতে চায়
শিশু আনিচুরের বয়স এখন ৯ বছর ২ মাস। কিন্তু তাকে দেখায় বৃদ্ধের মতো। চিকিৎসকদের মতে, আনিচুর বিরল জেনেটিক রোগে আক্রান্ত। কিন্তু দারিদ্রের কারণে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
১১ ডিসেম্বর ২০২২, ০৫:৩১ পূর্বাহ্ন
প্রকাশ্যে অপহৃত বাবলু ২৩ দিন পরও নিখোঁজ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নরসুন্দর বাবলু চন্দ্র শীলকে (৩৪) প্রকাশ্যে অপহরণের ২৩ দিন কেটে গেলেও পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।
১১ ডিসেম্বর ২০২২, ০৩:১৭ পূর্বাহ্ন
অর্থাভাবে ২ ছেলের উচ্চশিক্ষা নিয়ে শঙ্কিত বিমল-ফুলমতি
গল্পের গণি মিয়ার নিজের কোনো জমি ছিল না। তিনি অন্যের জমি বর্গা নিয়ে চাষ করতেন। কিন্তু ধার করা টাকায় খুব ধুমধাম করে ছেলের বিয়ে দিয়েছিলেন তিনি। পরে সেই টাকা তিনি আর শোধ করতে পারেননি। এ নিয়ে তার দুর্ভোগের শেষ ছিল না।
৭ ডিসেম্বর ২০২২, ০৬:৩৩ পূর্বাহ্ন
আজ লালমনিরহাট মুক্ত দিবস
আজ ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের আজকের এই দিনে উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলা পাকিস্তানি বাহিনীর দখলমুক্ত হয়। মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টর সদরদপ্তর ছিল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী হাসরউদ্দিন উচ্চ বিদ্যালয়।
৬ ডিসেম্বর ২০২২, ০৫:০০ পূর্বাহ্ন
‘ওএমএস চালু না হলে একবেলা না খেয়ে থাকতে হবে’
ওএমএস (ওপেন মার্কেট সেল) দোকানগুলোয় চাল-আটা বিক্রি আজ বৃহস্পতিবার থেকে বন্ধ হওয়ায় হতাশ লালমনিরহাট ও কুড়িগ্রামের কয়েক হাজার দরিদ্র পরিবার।
১ ডিসেম্বর ২০২২, ০৪:৪৯ পূর্বাহ্ন
পা দিয়ে লিখে এসএসসিতে জিপিএ ৫ পেলেন মানিক
কোনো প্রতিবন্ধকতাই অন্তরায় হতে পারেনি মানিক রহমানের (১৬)। দুই হাত না থাকলেও এবারের এসএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে এ প্লাস পেয়েছেন মানিক।
২৮ নভেম্বর ২০২২, ১০:২৫ পূর্বাহ্ন
ধানের বাজারদরে খুশি লালমনিরহাটের কৃষক
গত বছর এই সময়ে প্রতি মণ ধান বিক্রি হয়েছিল ৯০০-৯৫০ টাকা। এ বছর তা বিক্রি হচ্ছে ১ হাজার ৭০ টাকা থেকে ১১ শ টাকা। ধানের বর্তমান বাজারদরে খুশি লালমনিরহাটের কৃষক।
২৭ নভেম্বর ২০২২, ০৪:৩৫ পূর্বাহ্ন
গরিবের ভরসা ‘ইঁদুরধান’
‘পেঁচা আর ইঁদুরের ঘ্রাণে ভরা এই ভাড়ারের দেশে’ ধানের সঙ্গে কৃষক ও ইঁদুরের সম্পর্ক স্থাপনে জীবনানন্দ দাশ যে চিত্রকল্প এঁকেছিলেন তা এ রকম– ‘সবুজ ধানের নিচে—মাটির ভিতরে/ইঁদুরেরা চ’লে গেছে; আঁটির ভিতর থেকে চ’লে গেছে চাষা;/শস্যের খেতের পাশে আজ রাতে আমাদের জেগেছে পিপাসা।’
২৫ নভেম্বর ২০২২, ০৯:১৬ পূর্বাহ্ন
ধরলার প্রাণ যায়
লালমনিরহাট ও কুড়িগ্রামে ধরলা নদীর পানি শুকিয়ে নালায় পরিণত হয়েছে। কোথাও রয়েছে হাঁটু পানি আবার কোথাও কোমর পানি। পানির অভাবে নৌকা চালাতে পারছেন না মাঝিরা। অন্যদিকে পানি শুকিয়ে যাওয়ায় নদীর বুকে বিভিন্ন স্থানে চাষাবাদ করছেন স্থানীয় কৃষকরা।
২৪ নভেম্বর ২০২২, ০৫:৪০ পূর্বাহ্ন
তামাক চাষের জমিতে ধানের ফলন বিঘায় ৫-৬ মণ কম
লালমনিরহাটে তামাক চাষের কারণে প্রতি হেক্টর জমি থেকে ধানের ফলন প্রায় ৩০ মণ কম পাচ্ছেন বলে জানিয়েছেন কৃষকরা।
২২ নভেম্বর ২০২২, ০৩:০৯ পূর্বাহ্ন
‘মাইনসের এত অভাব ধইরছে, এ্যালা ভিক্ষাও দিবার চায় না’
‘মাইনসের এত অভাব ধইরছে, মানুষ এ্যালা ভিক্ষাও দিবার চায় না। মুই এ্যালা ভিক্ষা করিয়াও প্যাটের ভাত যোগবার পাবার নাইতছোং না। একবেলা চাইটটা খাং তো ফির আর একবেলা না খ্যায়া থাকা নাগে। কোনদিন কোনদিন মোক না খ্যায়া থাকা নাগে। এদোন অভাব গেইল ২০ বছরোত মুই দ্যাখোং নাই।’
২০ নভেম্বর ২০২২, ০৩:৫৫ পূর্বাহ্ন
ঐতিহ্যের মহিষের গাড়িতে গেলেন বর
বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়িতে বিয়ে করতে গেলেন বর। গতকাল শুক্রবার উপসহকারী মেডিকেল অফিসার উমর ফারুক (৩০) মহিষের গাড়িতে করে বিয়ে করতে যান।
১৯ নভেম্বর ২০২২, ০৫:১৮ পূর্বাহ্ন
দুধকুমার নদীর ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে গেছে ৩ গ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ৩টি গ্রাম মধ্যপাড়া, উত্তরপাড়া ও ইসলামপুর। গ্রামগুলোর নাম এখন শুধু কাগজে-কলমে। এসব গ্রামের আর কোনো অস্তিত্ব নেই। দুধকুমার নদীর ভাঙনে গ্রামগুলো হারিয়ে গেছে মানচিত্র থেকে।
১৯ নভেম্বর ২০২২, ০২:২৩ পূর্বাহ্ন
লালমনিরহাট বিসিক শিল্পনগরী: ১০৭ প্লটের মধ্যে ৩২ বছরে চালু ৬১
১৯৮৭ সালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নে ১৫ একর ৬০ শতাংশ জমি কেনা হয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) জন্য। ১৯৯০ সালে শুরু হয় এর কার্যক্রম।
১৮ নভেম্বর ২০২২, ০৭:৩০ পূর্বাহ্ন
তিস্তার চরের মুদির দোকানটিও সেজেছে আর্জেন্টিনার রঙে
এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মিঠু ইসলাম বাবু (১৮) লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চল চৌরাহা গ্রামের বাসিন্দা। পড়াশোনার পাশাপাশি গত আড়াই বছর ধরে তিনি চরে একটি মুদির দোকান চালাচ্ছেন। চতুর্থ শ্রেণিতে থাকা অবস্থায় তিনি ফুটবল খেলায় আর্জেন্টিনার সমর্থক হন।
১৭ নভেম্বর ২০২২, ০৩:৪৮ অপরাহ্ন
আরসাদ আলীদের দুঃখ বারোমাস
আরসাদ আলী (৮০) স্ত্রী হালিমা খাতুনসহ (৭০) বসবাস করেন রেলওয়ে জমিতে। এই দম্পতির নিজস্ব কোনো আয় নেই। বয়স্ক ভাতা হিসেবে তারা প্রতিমাসে ৫০০ করে ১ হাজার টাকা পান। এই টাকাই চলার একমাত্র সম্বল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১ হাজার টাকা দিয়ে ১ সপ্তাহ চলাও কঠিন হয়ে যায়।
১৪ নভেম্বর ২০২২, ০৪:০১ পূর্বাহ্ন
৭ দিনে ধরলার উদরে অন্তত ১৫০ বিঘা জমি, দিশেহারা কৃষক
লালমনিরহাট সদর উপজেলার বনগ্রাম এলাকায় প্রায় ১ কিলোমিটারজুড়ে চলছে ধরলা নদীর ভাঙন। প্রতিনিয়ত নদীগর্ভে চলে যাচ্ছে ফসলি জমি, ভাঙন হুমকিতে রয়েছে শতাধিক বসতভিটা।
১৩ নভেম্বর ২০২২, ০৩:১০ পূর্বাহ্ন
আগাম ফুলকপি চাষে কৃষকের মুখে হাসি
এ বছর আগাম ফুলকপি চাষ করে আশানুরূপ লাভবান হওয়ায় খুশি হয়েছেন রংপুর অঞ্চলের চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় আগাম ফুলকপি চাষে ফলনও পাচ্ছেন ভালো। তবে গেল বছরের তুলনায় খরচ বেড়েছে ফুলকপি চাষে।
১২ নভেম্বর ২০২২, ০২:২০ পূর্বাহ্ন
যেভাবে ৪০০ টাকার বই ৪ হাজার, ২০০ টাকার পর্দা ১ হাজার
লালমনিরহাট নার্সিং কলেজে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের জন্য একটি বইয়ের মূল্য ৪০০ টাকা হলেও ভাউচারে দেখানো হয়েছে ৪ হাজার টাকা। দরজা ও জানালার প্রতিটি পর্দা বাজারে ২০০ টাকা দরে বিক্রি হলেও ভাউচারে দেখানো হয়েছে ১ হাজার টাকা।
১০ নভেম্বর ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন
৫ বছর ধরে আটকে আছে নতুন তিস্তা রেলসেতু প্রকল্প
প্রায় ৫ বছর আগে লালমনিরহাটে তিস্তা নদীর ওপর ব্রডগেজ তিস্তা রেলসেতু নির্মাণ প্রকল্প নেওয়া হলেও এখনো তা ফাইলবন্দি। প্রকল্পটি বাস্তবায়নে আশার বাণী শোনাতে পারছেন না রেলওয়ে কর্তৃপক্ষ।
৮ নভেম্বর ২০২২, ০৪:০৫ পূর্বাহ্ন