রাতেই ফিরছেন রায়হান কবির
মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবির অবশেষে মুক্ত হয়ে আজ শুক্রবার রাতেই ঢাকার পথে রওনা হবেন। স্থানীয় সময় রাত ১১টায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি রওনা হবেন। রাত ১টায় তার ঢাকায় নামার কথা।
২১ আগস্ট ২০২০, ০১:২২ অপরাহ্ন
ছোট ছোট দুঃখ, দুঃসহ সব স্মৃতি
‘আমি তখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি। সেদিন দুপুরে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় বাবা আমাকে বলে গেলেন, ঠিকমতো লেখাপড়া করো। রাতে বাসায় ফিরে আমাদের দুই ভাইয়ের পড়া ধরবেন। কিন্তু বাবা আর পড়া ধরতে এলেন না। আর কোনো দিন বাবা আমাদের পড়া ধরবেন না। বাবা আমাদের কাছে এখন কেবলই ছবি। কেবলই স্মৃতি।’
২১ আগস্ট ২০২০, ০৪:৩২ পূর্বাহ্ন
১৩ দিনের রিমান্ডে রায়হান কবির, নিজ বক্তব্যে অটল
কোডিভ-১৯ মহামারি চলাকালে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে গণমাধ্যমে কথা বলায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবিরকে ১৩ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়ার পুলিশ।
৬ আগস্ট ২০২০, ০৫:৫৫ পূর্বাহ্ন
লেবাননে আহত ৭৮ বাংলাদেশির ১০ জন হাসপাতালে
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে দুই বাংলাদেশির মৃত্যু ও ৭৮ জনের আহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে। আহতদের মধ্যে ১৯ জন নৌবাহিনীর। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
৫ আগস্ট ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন
যা দেখেছি তাই বলেছি: রায়হান কবির
মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবির বলেছেন, কোভিড-১৯ এর সময় প্রবাসীদের প্রতি যে আচরণ তিনি দেখেছেন সেটাই বলেছেন। তবে তিনি মালয়েশিয়ার কাউকে আহত করতে চাননি।
২৯ জুলাই ২০২০, ০৮:১২ পূর্বাহ্ন
মালয়েশিয়ায় রায়হান কবিরের সঙ্গে দেখা করতে পারেননি আইনজীবীরা
মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবিরের সঙ্গে দেখা করতে পারেনি তার আইনজীবীরা।
২৭ জুলাই ২০২০, ০৯:২৫ পূর্বাহ্ন
রায়হান তোমাকে স্যালুট
গ্রেপ্তার করে কী কখনো সত্য আটকে রাখা যায়? আটকে কী রাখা যায় তারুণ্যকে? কোনোদিনও যায় না। রায়হান কবির সম্পর্কে যতে জানছি, মুগ্ধতা বাড়ছে। মনে হচ্ছে, একটা প্রতিবাদের নাম এখন রায়হান কবির। তার পরিবার ও স্থানীয়রা বলছেন, ছোটবেলা থেকেই যেকোনো অনিয়ম দেখলে প্রতিবাদ করতেন রায়হান কবির। সুন্দর ও বৈষম্যহীন যে পৃথিবীর কথা আমরা বলি, রায়হান কবির তো তারই প্রতিনিধি।
২৫ জুলাই ২০২০, ০৯:২৩ পূর্বাহ্ন
আমি সত্য বলেছি, আমার অপরাধটা কী?
মালয়েশিয়া প্রবাসীদের নিপীড়ন নিয়ে আল জাজিরায় কথা বলা বাংলাদেশি তরুণ মো. রায়হান কবিরকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমে দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদকে উদ্ধৃত করে বলা হয়, আজ শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
২৪ জুলাই ২০২০, ০৪:৩১ অপরাহ্ন
আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ, কোন প্রক্রিয়ায়?
করোনা সংকট মোকাবিলায় নতুন করে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় এই নিয়োগের চাহিদা জানিয়ে জনপ্রশাসনে চিঠি দিয়েছে। তবে কোন প্রক্রিয়ায় নিয়োগ হবে সেটি স্পষ্ট না হওয়ায় দুশ্চিন্তায় আছেন চিকিৎসকরা। এ নিয়ে এখনো কিছু চূড়ান্ত করতে পারেনি সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। সাংবিধানিকভাবে সরকারি কর্মকর্তা নিয়োগের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটি বলছে, জনপ্রশাসন থেকে চাহিদাপত্র আসার পরেই কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর আগে কিছুই বলা সম্ভব নয়।
৮ জুলাই ২০২০, ০৪:০৪ পূর্বাহ্ন
বিসিএসে কোটার যুগ শেষ
বাংলাদেশের সরকারি কর্মকর্তা নিয়োগে কোটার যুগ শেষ হলো। গতকাল মঙ্গলবার ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। গত ৪৮ বছর ধরে চলা কোটা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে এটাই শেষ বিসিএসের ফলাফল।
১ জুলাই ২০২০, ০৪:৩৭ পূর্বাহ্ন
৩৮তম বিসিএস: ২২০৪ জনকে নিয়োগের সুপারিশ
৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করে আজ মঙ্গলবার বিকেলে এই ফল প্রকাশ করা হয়।
৩০ জুন ২০২০, ১১:২৫ পূর্বাহ্ন
বিসিএসের এক পরীক্ষা-নিয়োগেই যায় ৩ বছর
বাংলাদেশ সরকারি কর্মকমিশনকে (পিএসসি) ২ হাজার ২৪ জন কর্মকর্তা নিয়োগের জন্য ২০১৭ সালের ৫ মার্চ চাহিদা পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই বছরের ২০ জুন এই নিয়োগের জন্য ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করতে পারেনি পিএসসি। ফলের অপেক্ষায় থাকতে থাকতে ৯ হাজারেরও বেশি প্রার্থী এখন একদিকে যেমন হতাশায় ভুগছেন, আরেকদিকে হারিয়ে যাচ্ছে তাদের তারুণ্য।
৪ জুন ২০২০, ০১:৫৬ পূর্বাহ্ন
লিবিয়াতেই কেন বাংলাদেশিদের মৃত্যু?
ছাব্বিশ জন বাংলাদেশিকে এক সঙ্গে গুলি করে হত্যা করা হয়েছে লিবিয়ায়। আহত আরও ১১ জন। প্রত্যেকেই হয়তো স্বপ্ন দেখেছিলেন বিদেশে যাবেন, ইউরোপে যাবেন। অথচ মানবপাচারকারীদের গুলিতে জীবন গেল।
২৯ মে ২০২০, ০৬:০৯ পূর্বাহ্ন
বিকল্প নয়, সর্বজনীনতা শেখাক করোনা ও ঈদ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার দাপুটে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি মকবুল হোসেন মারা গেলেন। ওদিকে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে দেশের শীর্ষ ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম মারা গেছেন। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বড় ভাই তিনি। এর আগে দুই জন অতিরিক্ত সচিব, দুদকের পরিচালক মারা গেছেন। আমি জানি না এই তালিকা আরও কতো দীর্ঘায়িত হবে। ভয়ের কারণ, করোনা তো এমপি, সচিব কিংবা এস আলম গ্রুপ চেনে না! করোনার কাছে প্রত্যেকেই একেকটা সংখ্যা।
২৫ মে ২০২০, ০৭:০৯ পূর্বাহ্ন
বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান থাকছেন না কিশোর
স্বেচ্ছাসেবকদের সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রধান পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
৫ মে ২০২০, ০৯:২৬ পূর্বাহ্ন
স্যার আবেদ: ভাবনাজুড়ে যার মানুষ
মানুষের প্রতি প্রচণ্ড ভালোবাসা নিয়ে কাজের স্বপ্ন দেখলে একজন মানুষ তার চারপাশ, তার দেশ, এমনকি পৃথিবীও বদলে দিতে পারেন। যেমনটা বদলে দিয়েছিলেন স্যার ফজলে হাসান আবেদ। তার ভাবনাজুড়ে ছিল শুধু মানুষ। সে কারণেই তো মৃত্যুর আগে তিনি বলতে পারেন, ‘আমি তৃপ্ত যে আমার জীবন বৃথা যায়নি।’
২৬ এপ্রিল ২০২০, ১০:২২ পূর্বাহ্ন
এই মরণযাত্রা বন্ধ হোক, যাক দক্ষ কর্মী
৯ মে, ২০১৯। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার স্বপ্নে বিভোর আশি জন মানুষ, যাদের মধ্যে অর্ধশতই বাংলাদেশি। ছোট্ট একটি নৌকায় শুরু সেই যাত্রা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্বপ্নের সেই যাত্রা হয়ে উঠলো মরণযাত্রা। তিউনিসিয়ার উপকূলে ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে গেলো। মারা গেলো অন্তত ৩৯ বাংলাদেশি।
১৮ ডিসেম্বর ২০১৯, ০৫:০০ পূর্বাহ্ন
শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেই গন্ডগোল
যদি কেউ বলে সাংবাদিকতা না করলে কী হতে? বলতাম শিক্ষক। কারণ তারা আলোকিত মানুষ তৈরি করেন। আর তাই সুযোগ পেলেই আমি ক্লাসে ছুটে যাই ছেলেমেয়েদের সঙ্গে গল্প করতে।
৫ অক্টোবর ২০১৯, ১০:৫৭ পূর্বাহ্ন
সীমান্তের এই মিলনমেলা যদি স্থায়ী হতো!
শেষ বিকেলে সীমান্তে এসে থেমে যেতে হলো। বাংলাদেশ সীমান্ত থেকে কুচকাওয়াজ করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ভারত সীমা থেকে এলো তাদের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। দাঁড়িয়ে গেলো তারা নোম্যান্সল্যান্ডের জিরো পয়েন্টে। দুই দেশের দর্শনার্থীরাই ততোক্ষণে গ্যালারিতে বসে পড়েছেন।
২১ আগস্ট ২০১৯, ০৬:৫১ পূর্বাহ্ন
বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে ধ্বংসের মুখে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী হালদা
হালদা। বাংলাদেশের একটি নদীর নাম এই হালদা। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রের নামও হালদা। এমন প্রাকৃতিক সম্পদ পেলে সারা দুনিয়া পরম যত্নে আগলে রাখত, আর আমরা হালদাকে ধ্বংসের নানা আয়োজনে ব্যস্ত। হালদা নদীর দুই পাড়ে শত শত একর জমিতে তামাকের চাষ, দুই পাড়ে গড়ে ওঠা শিল্পকারখানাসহ নানা হুমকি তো আছেই।
১০ জুলাই ২০১৯, ০১:২৭ অপরাহ্ন