রিকশা বিতর্ক
তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘অশিক্ষিত’ সিনেমার বিখ্যাত গান “ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে” খন্দকার ফারুক আহমেদ ও শাম্মী আকতারের কণ্ঠে এতোটাই জনপ্রিয়তা পেয়েছিল যে যারা ঢাকা শহরে কখনো আসেননি তারা কল্পনায় ঢাকার একটা চিত্র দেখতে পেতেন।
৮ জুলাই ২০১৯, ০৮:০৮ পূর্বাহ্ন
৭০ শতাংশ সরকারি হাসপাতালে থার্মোমিটার-স্টেথোস্কোপ-রক্তচাপ-ওজন মাপার যন্ত্র নেই
দেশের প্রতি ১০টি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে সাতটিতে থার্মোমিটার, স্টেথোস্কোপ, রক্তচাপ ও ওজন পরিমাপ যন্ত্র, টর্চলাইটের মতো অত্যাবশ্যকীয় উপকরণের অভাব রয়েছে। সরকারি এক সমীক্ষাতেই এই তথ্য উঠে এসেছে।
৩০ জুন ২০১৯, ০৮:৩৭ পূর্বাহ্ন
‘তুই জানোয়ার, তুই জানোয়ার’
কোপাচ্ছে, রক্ত বের হচ্ছে। মানুষটি বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন, দৌড়ে পালানোর চেষ্টা করছেন, লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। স্ত্রীর গগনবিদারী চিৎকারে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছিলো, কিন্তু কেউ এগিয়ে এলেন না।
২৭ জুন ২০১৯, ০৭:৩৯ পূর্বাহ্ন
বিচিত্র বাজেট চিত্র
বাজেট এক জটিল অঙ্কের খেলা। যা অধিকাংশ মানুষ বোঝেন না, বা ধরে নেন বুঝবেন না। শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, পৃথিবীর উন্নত দেশের মানুষের ক্ষেত্রেও এ কথা প্রায় সমভাবে প্রযোজ্য। তারপরও অনিবার্য বাস্তবতা, প্রতিবছর নিয়ম করে বাজেট আসে। দেশের মানুষের শঙ্কা বাড়ে। আয় বাড়লো না, বাজেটের পর ব্যয় তো বেড়ে যাবে! এই দুশ্চিন্তায় আক্রান্ত হওয়ার আগে হাতে আরও কয়েক ঘণ্টা সময় আছে। সেই সুযোগে জেনে নেওয়ার চেষ্টা করি, দেশে বা বিদেশে বাজেটের রীতি, কিছু চিত্র- যা হয়ত কোনো কোনো ক্ষেত্র বেশ বিচিত্র।
১৩ জুন ২০১৯, ০৪:৪১ পূর্বাহ্ন
বাজেটের ইতিবৃত্ত
সরকারের যে কর্মকাণ্ডের উপর সব মহলের মোটামুটি তীক্ষ্ণ দৃষ্টি থাকে তা হলো জাতীয় বাজেট। নতুন কী থাকছে, কিসের দাম বাড়ছে, কিসের দাম কমছে সেদিকে থাকে সাধারণ মানুষের মূল আগ্রহ। বাজেট অংকের হিসাবে যতোটা না মনোযোগ পায় তার চেয়ে বেশি মনোযোগ থাকে বাজার দরের ওপর। রাজনৈতিক দলগুলোর জন্য এক মোক্ষম সময় প্রতিপক্ষকে আক্রমণের। সরকারি দল বলে উন্নয়নের বাজেট, বিরোধী দল বলে গরিব মারার বাজেট। তা সে যেমনই হোক না, আগামীকাল জাতীয় সংসদে পেশ করা হবে আগামী অর্থবছরের বাজেট। নতুন সরকারের নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেট।
১২ জুন ২০১৯, ০৬:২৬ পূর্বাহ্ন
আম-লিচুর নতুন রাজধানী
ফলের রাজা আম আর আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। দেশের মোট উৎপাদিত আমের সিংহভাগই আসে উত্তরের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে। কিন্তু, সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় রাজশাহী বিভাগের আরেক জেলা নওগাঁ থেকে আমের যোগান আসে সবচেয়ে বেশি।
৭ জুন ২০১৯, ০৫:৩১ পূর্বাহ্ন
শীতেও কাঁঠাল!
কাঁঠাল গরমের ফল এ কথা বাঙালিদের বলা- বেয়াদবিই বটে! কিন্তু, যদি বলি- শীতেও মিলবে কাঁঠাল তাহলে আঁৎকে উঠবেন না। আমাদের জাতীয় ফলটিকে নিয়ে গবেষণার ফলে আবিষ্কার করা গিয়েছে নতুন এক জাত- যা ফল দিবে পৌষ-মাঘেও।
৫ জুন ২০১৯, ০৬:৫৬ পূর্বাহ্ন
রিভিউ নিয়ে ঈদ আজ
ইদ না ঈদ। এই বানান নিয়ে বিতর্ক বেশ কিছুদিন যাবত চলে আসছিলো।আমি ঈদ নিয়েই খুশি। কিন্তু, গতকাল (৪ জুন) ঈদের চাঁদ দেখা নিয়ে তৈরি হয়েছিলো ধুম্রজাল। সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন ১৪৪০ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেশের কোথাও দেখা যায়নি। আগামী বৃহস্পতিবার (৫ জুন) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
৪ জুন ২০১৯, ০৬:১২ অপরাহ্ন
মেকআপের চেকআপ দরকার
বাংলাদেশে আনাচে-কানাচে আগাছার মতো গজিয়ে উঠেছে বিউটি পার্লার। কী শহর আর কী গ্রাম- সব জায়গাতেই চোখে পড়বে বৌ সাজে সুন্দরী নারীর ছবি সম্বলিত বিলবোর্ড। বাড়ির নিচতলা থেকে বড় শপিং মল। কোথায় নেই? জেলা বা উপজেলা- এমনকী কোনো কোনো অঞ্চলের ইউনিয়ন পর্যায়েও ছোট একটা বদ্ধ ঘরেও চলছে বিউটি পার্লার। বড় শহরের শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়োজনে চলছে তরুণীদের রূপসজ্জার কাজ। সকাল থেকে সন্ধ্যা-রাত, মোটামুটি সপ্তাহে সাতদিন।
৪ জুন ২০১৯, ০৬:০৬ পূর্বাহ্ন
ডিসিদের ধান সংগ্রহে কৃষকের কষ্ট কি কমবে?
কৃষকরা ধান নিয়ে কষ্টে আছেন। ক্ষেত ভর্তি ধান, ধান কাটার মানুষ নেই, যদিও বা ভাগ্যক্রমে শ্রমিক মেলে তো শ্রমিকের মজুরি মেলানো দায় হয়ে যায়। সরকার নির্ধারিত প্রতি মন ধানের দাম ১,০৪০ টাকা হলেও বাজারে ধানের দাম মন প্রতি ৬০০ টাকা। ক্ষেত থেকে ধান কাটতে শ্রমিকের মজুরি ৮৫০ টাকা । মানে খাজনার চেয়ে বাজনা বেশি।
২৬ মে ২০১৯, ০৮:০৯ পূর্বাহ্ন
নজরুলের বিদ্রোহ ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে
ভারতের নির্বাচনে যখন বিজেপি আবার বিপুল বিক্রমে ক্ষমতায় আসছে, ঠিক সেই সময়ে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে জন্ম নেওয়া বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে।
২৫ মে ২০১৯, ০৬:১৮ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গের মডেল আমাদের কৃষকের মুখে হাসি ফোটাতে পারে
তুলনামূলক আলোচনায় আমরা খুব স্বাচ্ছন্দবোধ করি। “এমনকি অমুক দেশের চেয়েও আমরা এগিয়ে গিয়েছি”-প্রায়ই শুনতে হয় এমন বক্তৃতা। আজকের তুলনামূলক আলোচনার বিষয় কৃষক।
২৩ মে ২০১৯, ০৩:২১ অপরাহ্ন
বাজারে সবই পাওয়া যায়, সবই কি খাওয়া যায়?
বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের অভিধান থেকে মঙ্গা বা দুর্ভিক্ষ শব্দটি বিলুপ্তপ্রায়। না খেয়ে মানুষ মারা যাওয়ার ঘটনা বাংলাদেশে আর ঘটে না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্যে কতোটা স্বয়ংসম্পূর্ণ সে প্রশ্ন আজ সমাজের সর্বস্তরের জিজ্ঞাসা।
১৯ মে ২০১৯, ০৫:০৯ পূর্বাহ্ন
বালিশ কাহিনী
বালিশ ছাড়া ঘুম যেন লবণ ছাড়া তরকারী। বালিশে বা কুশনে হেলান না দিলে তো আর আরাম হয় না। কোলবালিশকে তো সভ্যতার সেরা উদ্ভাবন বলে আমার মনে হয়।
১৮ মে ২০১৯, ০৬:২১ পূর্বাহ্ন
কৃষকের মন পুড়েছে... নগর পুড়লে দেবালয় এড়ায় না
টিভিতে একটা বিজ্ঞাপনের কথা বেশ কিছুদিন যাবৎ মনের ভিতরে দোলা খাচ্ছে। “বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, ভাবতে ভালোই লাগে।” বিজ্ঞাপনের এই ট্যাগলাইনটির কথা অনেকের হয়তো মনে আছে। বিজ্ঞাপন যেনো বাস্তবতায় রূপ নিলো।
১৪ মে ২০১৯, ০৫:১৯ পূর্বাহ্ন
‘সংখ্যা’ দিয়ে রাজনীতি হয়, ক্ষুধা তাড়ানো যায় না
দেশের উন্নয়ন হচ্ছে, মাথাপিছু আর বাড়ছে, জিডিপি বাড়ছে, প্রবৃদ্ধিও বাড়ছে, জীবনযাত্রার মান বাড়ছে- সবই সত্যি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল সারাবিশ্বের কাছে এমনটিই দাবি সরকারের। কিন্তু, একটি কথা কেউ বলছেন না, দেশে যে হারে ধনী লোকের সংখ্যা বাড়ছে সে হারে কি দারিদ্র কমেছে? কিংবা ধনী গরিবের পার্থক্য কি কমেছে? আসুন দেখি তথ্য উপাত্ত পরিসংখ্যান কি বলে?
১২ মে ২০১৯, ০৫:০৪ পূর্বাহ্ন
‘দিন যায় কথা থাকে’
সংগীতজ্ঞ মান্না দে’র যখন জন্মশতবার্ষিকী পালন চলেছে বিশ্বব্যাপী, তখন তারই ভাবশিষ্য সুবীর নন্দী গভীর ঘুমে অচেতন হাসপাতালের বেডে। মান্না দে দেহ রেখেছেন সাত বছর আগে। তাই হয়তো তাড়াহুড়ো করছিলেন গুরুর কাছে যাওয়ার জন্য। চলে গেলেন ভাবগুরুর কাছে।
৮ মে ২০১৯, ০৪:৫২ পূর্বাহ্ন
জিপিএ-৫ আসক্তি ও মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সব বাবা-মা’ই বলেন সন্তানের জন্য দোয়া করবেন যেন মানুষের মত মানুষ হয়। যখন স্কুলে ভর্তি হওয়ার চেষ্টায় তখন বলেন আশীর্বাদ করবেন যেন ভালো একটা স্কুলে সুযোগ পায়। তারপরের ধাপে বলেন মেয়েটা পড়াশোনা করে না ঠিকমতো, ছেলেটা কথা শোনে না। কী যে রেজাল্ট করবে পরীক্ষায় আল্লাহই জানেন। এই হলো মোটা দাগে আমাদের অভিভাবকদের অবস্থা। কিছু ব্যতিক্রমও আছে, তবে তা হাতে গোনা।
৭ মে ২০১৯, ০৫:২২ পূর্বাহ্ন
ঋণখেলাপি হবো- এটাই আমার অ্যাম্বিশন
পত্রিকার পাতা কিংবা অনলাইন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম- সব জায়গাতেই বেশ কিছুদিন ধরে আলোচনা-সমালোচনা ঋণখেলাপি নিয়ে। অর্থনীতিবিদ, ব্যাংকার, ব্যবসায়ী- সবাই আলোচনা করছেন, বলছেন খেলাপি ঋণের পরিমাণ কমাতে হবে দেশের ব্যাংকিং খাত বাঁচাতে হলে, দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে।
৬ মে ২০১৯, ০৫:০৯ পূর্বাহ্ন
একজন অ্যাসাঞ্জ ও মুক্ত সাংবাদিকতা
পৃথিবীর প্রায় সব রাষ্ট্রই কম বেশি বিভিন্ন রকমের অপকর্ম অপরাধের সঙ্গে যুক্ত থাকে তার নিজের প্রয়োজনে। হোক সেটা গণতান্ত্রিক বা সমাজতান্ত্রিক অথবা স্বৈরতান্ত্রিক। নামের ভিন্নতার কারণে অপরাধের মাত্রা বা ধরনের ভিন্নতা হয়। এই যা।
৪ মে ২০১৯, ০৬:৪৪ পূর্বাহ্ন