ডিএমপি সদরদপ্তরে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে গিয়েছেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন।

আজ সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে ডিএমপির সদরদপ্তরে যান সাদ্দাম।

জানা গেছে, ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করবেন ছাত্রলীগ সভাপতি। বৈঠকটি পূর্ব নির্ধারিত বলে জানা গেছে।

তবে বৈঠকে প্রবেশের আগে ছাত্রলীগ সভাপতি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।