এবার ১২ বছরের কম বয়সী শিশুরাও হজে যেতে পারবে

স্টার অনলাইন রিপোর্ট

চলতি বছর ১২ বছরের কম বয়সী শিশুরাও হজ পালন করতে পারবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ সোমবার এক বিজ্ঞপিতে এ তথ্য জানায় ধর্ম মন্ত্রণালয়।

এতে বলা হয়, সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী এ বছর হজ পালনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। সে কারণে ১২ বছরের নিচের বয়সী শিশুরাও হজ পালন করতে পারবে।

বাংলাদেশ থেকে এ বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজ প্যাকেজের খরচ প্রায় দ্বিগুণ করায় নিবন্ধনের জন্য ৩ দফা সময় বাড়িয়েও সম্ভাব্য হজযাত্রীদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যায় সাড়া না পেয়ে চতুর্থ দফায় সময় বৃদ্ধি করে সরকার।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।