শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, ব্যারিকেডে আটকাল পুলিশ
শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার সময় রাজধানীর শিক্ষা ভবনের সামনে আন্দোলনরত একদল শিক্ষার্থীকে আটকে দিয়েছে পুলিশ।
একাধিক ভিডিওতে দেখা যায়, বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছান শিক্ষার্থীরা। তবে আগে থেকেই সেখানে পুলিশের বসানো ব্যারিকেডে তারা আটকে যান।
এরপর শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে তারা সেখানে জড়ো হন।
এর আগে বেলা ২টা ৩৫ মিনিটের দিকে প্রায় ৫০ থেকে ১০০ শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে ১৫ থেকে ২০ মিনিট সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে অবরোধ তুলে তারা সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন এবং শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
