যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

স্টার অনলাইন রিপোর্ট

উপসচিব পদমর্যাদার ১৭২ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।  

পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের জন্য বলা হয়েছে।

পাশাপাশি ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে যেকোনো অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কর্তৃপক্ষ যেকোনো সময় এ আদেশ বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা নিচে দেওয়া হলো।