কদমতলীর ফো‌ম কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
 

আজ শুক্রবার রাতে ঢাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

কাজী নজমুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার ডেইলি স্টারকে বলেন, রাত সাড়ে ৬টার দিকে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।