৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
সরকারের ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন করে দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত অনুযায়ী, মো. শরীফুল আলম বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তাকে আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।
সুলতান সালাউদ্দিন টুকু মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রথমে তাকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।
হাবিবুর রশিদ রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব পালন করবেন।
রাজিব আহসান নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
জোনায়েদ সাকি প্রাথমিকভাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফারজানা শারমীন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আগে এই মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছিলেন।
নুরুল হক নূর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনে উল্লেখ করা অন্যান্যদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।