ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল আমিন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এমপি নুরুল আমিনকে বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এমপিকে তার বহরের আরেকটি গাড়িতে করে চট্টগ্রামে পাঠায়।
ওসি আসাদুল ইসলাম বলেন, এমপি নুরুল আমিন বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।