সাবেক কর্মস্থলে ফিরলেন অধ্যাপক ইউনূস

ইউএনবি
ইউএনবি

দেড় বছর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর নিজের সাবেক কর্মস্থলে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ রোববার ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে অফিস করেছেন তিনি।

ইউনূস সেন্টারে পৌঁছালে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান। কর্মকর্তাদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

এ সময় অধ্যাপক মুহাম্মদ ইউনূস সব কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি গ্রামীণ সংগঠনগুলো এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

প্রসঙ্গত, অধ্যাপক মুহাম্মদ ইউনূস চলতি মাসের শেষ নাগাদ ঢাকার গুলশানে তার বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে নিশ্চিত করেছে ইউনূস সেন্টার।