‘জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি’

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ইভিএমের ব্যবহার নিয়ে রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত আছে। ইভিএম মেশিনে কোনো ত্রুটি আছে কিনা সে বিষয়ে জুন মাসের মধ্যে বিশেষজ্ঞ দলের সদস্যদের দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে।
২০ মে ২০২২, ০৮:৩৫ পূর্বাহ্ন

‘নিউজিল্যান্ড-বিলেতে হলে চেয়ারে বসে চা খেতে খেতেই নির্বাচন শেষ করে ফেলতাম’

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, তাকে নিউজিল্যান্ড কিংবা বিলেতের প্রধান নির্বাচন কমিশনার করে দেওয়া হলে তিনি চেয়ারে বসে চা খেতে খেতেই নির্বাচন শেষ করে ফেলতে পারতেন।
২০ মে ২০২২, ০৭:৫০ পূর্বাহ্ন

শেষ মুহূর্তে স্পষ্ট হলো আ. লীগ-বিএনপির গৃহদাহ 

কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়ন জমা ও যাচাই-বাছাই শেষ হয়েছে। মেয়র পদে জমা দেওয়া ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে জমে উঠেছে মাঠের রাজনীতি, সামনে উঠে এসেছে আওয়ামী লীগ ও বিএনপির বিভাজন।
১৯ মে ২০২২, ০৩:১৮ অপরাহ্ন

বিএনপি নেতা সাক্কু দল থেকে আজীবন বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে।
১৯ মে ২০২২, ০২:০৯ অপরাহ্ন

ইভিএমে নির্বাচন: সরকারের প্রতি বিএনপির অবিশ্বাস আরও বাড়বে

জাতীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের বিষয়ে আওয়ামী লীগের ইঙ্গিত ক্ষমতাসীন দলের প্রতি বিএনপির অবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
১৮ মে ২০২২, ০৫:৩৪ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে বাধা ও হামলার অভিযোগ, নির্বাচন স্থগিত

মাদারীপুরের কালকিনির উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিতে বাধা ও হামলার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী নিয়ামুল আকন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুব আলমের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন তিনি।
১৭ মে ২০২২, ০৩:৫৯ অপরাহ্ন

কুমিল্লা সিটি নির্বাচন: মেয়র পদে ৬, কাউন্সিলর পদে ১৫৮ জনের মনোনয়নপত্র জমা

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মেয়র পদে ৬ জন ও কাউন্সিলর পদে ১৫৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১২০ জন সাধারণ কাউন্সিলর পদে ও ৩৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন।
১৭ মে ২০২২, ০৩:৩৭ অপরাহ্ন

কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ২ বিএনপি নেতা ও আ. লীগের ১ প্রার্থী

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্রভাবে বিএনপির ২ নেতা এবং আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৭ মে ২০২২, ০৯:৫০ পূর্বাহ্ন

আচরণবিধি লঙ্ঘন: আরফানুলকে সতর্ক করল নির্বাচন কমিশন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হককে সতর্ক করেছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে কমিশন বলেছে, প্রথম বার ও অনিচ্ছাকৃতভাবে আচরণবিধি লঙ্ঘন করায় তার বিরুদ্ধে মামলা করা হয়নি।
১৬ মে ২০২২, ০২:৫৭ অপরাহ্ন

মনোনয়নপত্র নিলেন আ. লীগের একক প্রার্থী রিফাত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরফানুল হক রিফাত।
১৬ মে ২০২২, ১০:৪০ পূর্বাহ্ন

মাদকের শীর্ষ পৃষ্ঠপোষকই আ. লীগের প্রার্থী

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার। তবে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মেয়র প্রার্থী হিসেবে বেছে নিয়েছে অবৈধ মাদক চোরাকারবারের শীর্ষ তালিকাভুক্ত পৃষ্ঠপোষককে।
১৬ মে ২০২২, ০৬:৪৩ পূর্বাহ্ন

আরফানুলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তের নির্দেশ

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১৫ মে ২০২২, ০৫:১৯ অপরাহ্ন

কুমিল্লা সিটি নির্বাচন: ভোটের ১ মাস আগে মাঠে বিজিবি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ১ মাস আগে আজ রোববার থেকে বিজিবি টহল শুরু করেছে।
১৫ মে ২০২২, ১১:৪১ পূর্বাহ্ন

আ. লীগের মেয়র প্রার্থী নির্ধারণ হতে পারে আজ

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নির্ধারণ হতে পারে আজ।
১৩ মে ২০২২, ০৮:২৯ পূর্বাহ্ন

কুমিল্লা সিটি নির্বাচনে আ. লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী ১৪ জন, সাক্কু হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় ১৪ জন প্রার্থী ঢাকার ধানমন্ডিস্থ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন। 
১১ মে ২০২২, ০৪:০০ অপরাহ্ন

সিটি নির্বাচনের ১ মাস আগেই কুমিল্লায় বিজিবি মোতায়েন

নির্বাচনের এক মাস আগেই কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
১০ মে ২০২২, ০১:১২ অপরাহ্ন

ইভিএমে ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নিতে পারিনি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অনেকেই অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। তবে ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নিতে পারিনি। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।
১০ মে ২০২২, ০৬:২০ পূর্বাহ্ন

কুমিল্লা সিটি নির্বাচন ১৫ জুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। মনোনয়নপত্র জমার শেষ সময় ১৭ মে।
২৫ এপ্রিল ২০২২, ০৭:৪৭ পূর্বাহ্ন

সব দল নির্বাচনে অংশ না নিলে গণতন্ত্র বিকশিত হবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সব দল নির্বাচনে অংশ না নিলে প্রতিদ্বন্দ্বিতা হবে না। গণতন্ত্র বিকশিত হবে না।’
১৮ এপ্রিল ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন

‘আপনাদের সাহসিকতার ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে’

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অংশীজনদের মতামত নিতে দ্বিতীয় দফায় সংলাপে বসেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। সংলাপে অংশ নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আপনাদের সাহসিকতার ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে।
২২ মার্চ ২০২২, ০৮:১৩ পূর্বাহ্ন