ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়ার ঘোষণা ইশরাকের

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনে বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’

যথাসময়ে সবগুলো সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে, সিটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এখনো কোনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেনি।

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আলোচনার মধ্যে ইশরাকের এ ঘোষণাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।