জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট পড়ার হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
আজ শুক্রবার সকালে ফলাফল ঘোষণা কার্যক্রম শেষ করে নির্বাচন কমিশন (ইসি)।
এরপর সকাল সাড়ে ১১টার দিকে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, মোট প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪।
গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়। ভোটাররা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত নতুন সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা সাংবিধানিক সংস্কার নিয়ে গণভোটেও অংশ নেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।