বাগেরহাটের ৩টিতে জামায়াত, একটিতে বিএনপি জয়ী

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে জামায়াতে ইসলামীর মো. মশিউর রহমান খান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৫২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩২৩ ভোট।

বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে জামায়াতে ইসলামীর শেখ মনজুরুল হক রাহাদ ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম ১ লাখ ২ হাজার ৬৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আবদুল ওয়াদুদ শেখ পেয়েছেন ৮৩ হাজার ৫৫০ ভোট।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতে ইসলামীর আব্দুল আলীম পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া একটি আসনে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।