বঙ্গোপসাগরে জাহাজে ডাকাতির সময় ৪৩ ডাকাত আটক
বঙ্গোপসাগরের গভীরে বাণিজ্যিক জাহাজে ডাকাতির সময় ৪৩ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।
১৫ ডিসেম্বর ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ন
রংপুরে মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
১৫ ডিসেম্বর ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন
পেছাল খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ গঠন শুনানি
গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির পরবর্তী তারিখ আগামী বছরের ২৩ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।
১৫ ডিসেম্বর ২০২১, ০৯:২৩ পূর্বাহ্ন
ঝিনাইদহে সেনা সদস্য হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড
ঝিনাইদহে সেনা সদস্য মো. সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলার ৮ আসামিকে মৃত্যু দণ্ড দিয়েছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আজ বুধবার ট্রাইব্যুনালের বিাচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।
১৫ ডিসেম্বর ২০২১, ০৭:৫৫ পূর্বাহ্ন
বিএনপি নেতা আলালের বিরুদ্ধে বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রধানমন্ত্রীকে কটূক্তি করে দেওয়া বক্তব্যের জেরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
১৫ ডিসেম্বর ২০২১, ০৭:৪৮ পূর্বাহ্ন
কবর থেকে তোলা হলো কুয়েট শিক্ষক ড. সেলিমের মরদেহ
ময়নাতদন্তের জন্য আদালতের আদেশে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
১৫ ডিসেম্বর ২০২১, ০৫:০৬ পূর্বাহ্ন
৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে জাপান থেকে আনা ২ শিশু: আপিল বিভাগ
দুই শিশু কন্যা নাকানো জেসমিন মালিকা (১১) এবং নাকানো লায়লা লিনাকে (৯) আগামী ৩ জানুয়ারি পর্যন্ত জাপানি মা এরিকো নাকানোর কাছে থাকবে বলে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
১৫ ডিসেম্বর ২০২১, ০৪:৫৫ পূর্বাহ্ন
ছাত্রলীগের ৫ নেতা-নেত্রীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা
ছাত্রলীগের এক নেত্রীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় সংগঠনটির ৫ নেতা-নেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
১৪ ডিসেম্বর ২০২১, ০৩:৪৯ অপরাহ্ন
বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর: ৪৬ বছর পর সংসদ সদস্য আ স ম ফিরোজের বিরুদ্ধে মামলা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করার ৪৬ বছর পর জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আসম ফিরোজের বিরুদ্ধে মামলা হয়েছে।
১৪ ডিসেম্বর ২০২১, ১২:৫৬ অপরাহ্ন
ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা
ধারের টাকা ফেরত চাওয়ায় লালমনিরহাটের আদিতমারীতে রহিমা বেগম (৫২) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে দুড়ারকুটি কলোনী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে।
১৪ ডিসেম্বর ২০২১, ১২:৪৭ অপরাহ্ন
সন্তানকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ
বাড়িতে ঢুকে সন্তানকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ভোরে বাগেরহাট সদর উপজেলার বাদেকারাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ ডিসেম্বর ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন
পুলিশ ফাঁড়িতে আবু ত্বহার সমর্থকদের হামলার ঘটনায় ২ মামলা
ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে বাধা দেওয়ার অভিযোগে তুলে ফরিদপুরের করিমপুর পুলিশ ফাঁড়িতে তার সমর্থকদের হামলায় এ পর্যন্ত দুইটি মামলা হয়েছে।
১৪ ডিসেম্বর ২০২১, ১১:১১ পূর্বাহ্ন
মানিকগঞ্জে গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়িসহ ৩ জনের মৃত্যুদণ্ড
মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুপ্রিয়া সাহা হত্যা মামলায় তার শ্বশুর-শাশুড়িসহ ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যকে আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
১৪ ডিসেম্বর ২০২১, ০৯:০০ পূর্বাহ্ন
নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: দেলোয়ারসহ ১৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণ মামলার ১৩ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৪ ডিসেম্বর ২০২১, ০৬:১৯ পূর্বাহ্ন
নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: দেলোয়ারসহ ৯ আসামি আদালতে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৯ আসামিকে আদালতে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ আসামিদের আদালত নিয়ে আসে।
১৪ ডিসেম্বর ২০২১, ০৫:৪৮ পূর্বাহ্ন
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২ জানুয়ারি
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদক মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।
১৪ ডিসেম্বর ২০২১, ০৫:১৬ পূর্বাহ্ন
ভারতের উত্তর প্রদেশে ৯ বাংলাদেশি গ্রেপ্তার
ভারতের উত্তর প্রদেশ থেকে মানব পাচারকারী চক্রের প্রধানসহ অন্তত ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের এন্টি-টেরোরিস্ট স্কোয়াডের (এটিএস) এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
১৩ ডিসেম্বর ২০২১, ০৭:০৭ অপরাহ্ন
মদ কেন মাদকদ্রব্য, প্রশ্ন হাইকোর্টের
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় মদকে মাদকদ্রব্য শ্রেণিতে অন্তর্ভুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।
১৩ ডিসেম্বর ২০২১, ০৩:২১ অপরাহ্ন
পড়া না পারায় শিক্ষার্থীর হাত ভেঙে দিলেন মাদ্রাসা শিক্ষক
বরগুনায় পড়া না পাড়ায় পিটিয়ে এক শিক্ষার্থীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আমতলী পৌর এলাকার দারুল আরকাম মডেল মাদ্রাসার শিক্ষক আবু আক্কাস আলীর বিরুদ্ধে। হাত ভাঙার পর চিকিৎসার ব্যবস্থা না করে ৪ দিন তাকে মাদ্রাসায় আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ ওই শিক্ষার্থীর অভিভাবকের।
১৩ ডিসেম্বর ২০২১, ০৩:১৮ অপরাহ্ন
পাবনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ১০
পাবনা সদর উপজেলার চরতারাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নাসিম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
১৩ ডিসেম্বর ২০২১, ০২:৪৭ অপরাহ্ন