পড়া না পারায় শিক্ষার্থীর হাত ভেঙে দিলেন মাদ্রাসা শিক্ষক
বরগুনায় পড়া না পাড়ায় পিটিয়ে এক শিক্ষার্থীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আমতলী পৌর এলাকার দারুল আরকাম মডেল মাদ্রাসার শিক্ষক আবু আক্কাস আলীর বিরুদ্ধে। হাত ভাঙার পর চিকিৎসার ব্যবস্থা না করে ৪ দিন তাকে মাদ্রাসায় আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ ওই শিক্ষার্থীর অভিভাবকের।
১৩ ডিসেম্বর ২০২১, ০৩:১৮ অপরাহ্ন
পাবনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ১০
পাবনা সদর উপজেলার চরতারাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নাসিম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
১৩ ডিসেম্বর ২০২১, ০২:৪৭ অপরাহ্ন
মুরাদের সংসদ সদস্য পদ থাকবে কি না সেই সিদ্ধান্ত স্পিকারের: হাইকোর্ট
মুরাদ হাসানের সংসদ সদস্য থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট পিটিশনের বিষয়ে কোনো আদেশ দিতে অস্বীকৃতি জানিয়ে হাইকোর্ট বলেছেন, এটি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব।
১৩ ডিসেম্বর ২০২১, ০১:৫২ অপরাহ্ন
তামাকজাত দ্রব্যের অবৈধ উৎপাদন বন্ধে হাইকোর্টের নির্দেশ
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের অবৈধ সিগারেট কারখানা চিহ্নিত এবং সিগারেট ও বিড়িসহ সব ধরনের তামাকজাত পণ্যের অবৈধ উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
১৩ ডিসেম্বর ২০২১, ১২:৪২ অপরাহ্ন
দুর্নীতিতে অভিযুক্ত প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পবিপ্রবির ভিসিকে শোকজ
দুর্নীতির দায়ে অভিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের (পবিপ্রবি) উপাচার্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হাইকোর্ট।
১৩ ডিসেম্বর ২০২১, ১১:২৪ পূর্বাহ্ন
শহীদুল আলমের রিট আবেদন প্রত্যাখ্যান হাইকোর্টের
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আলোকচিত্রী শহীদুল আলমের দায়ের করা রিট আবেদন আজ সোমবার প্রত্যাখ্যান করেছেন হাইকোর্ট। এই আইনের মামলায় ১০৭ দিন কারাগারে ছিলেন তিনি।
১৩ ডিসেম্বর ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ন
৩ কারণে রাজশাহীতে মুরাদ-নাহিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি খারিজ করে দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল।
১৩ ডিসেম্বর ২০২১, ১০:২৫ পূর্বাহ্ন
ময়মনসিংহে মুরাদ-নাহিদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
১৩ ডিসেম্বর ২০২১, ১০:০০ পূর্বাহ্ন
আগাম জামিন পেলেন মিথিলা ও শবনম ফারিয়া
অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় আগাম জামিন পেয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।
১৩ ডিসেম্বর ২০২১, ০৯:৫০ পূর্বাহ্ন
মুরাদ-নাহিদের বিরুদ্ধে মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করেছে ঢাকার আদালত
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার বাদী বিএনপিপন্থী আইনজীবীর জবানবন্দি রেকর্ড করেছে ঢাকার একটি ট্রাইব্যুনাল।
১৩ ডিসেম্বর ২০২১, ০৯:১৫ পূর্বাহ্ন
নরসিংদীতে স্ত্রী-সন্তানকে হত্যা, মাদকাসক্ত স্বামী আটক
নরসিংদীতে ফখরুল ইসলাম নামে এক মাদকাসক্ত ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী ও শিশুপুত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফখরুল ইসলামকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
১৩ ডিসেম্বর ২০২১, ০৯:০০ পূর্বাহ্ন
মাসুদ রানা সিরিজের বই শেখ আবদুল হাকিমের: হাইকোর্ট
জনপ্রিয় গুপ্তচরভিত্তিক থ্রিলার মাসুদ রানা সিরিজের ২৬০টি বই এবং কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের ছায়া-লেখক শেখ আব্দুল হাকিমকে এই বইগুলোর কপিরাইট মঞ্জুর করে বাংলাদেশ কপিরাইট অফিসের দেওয়া আদেশ বহাল রেখেছেন উচ্চ আদালত।
১৩ ডিসেম্বর ২০২১, ০৭:৪৬ পূর্বাহ্ন
পরীমনির ‘নারাজি’ আবেদন নামঞ্জুর
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমনির দায়ের করা মামলায় উত্তরা ক্লাব লিমিটেডের সাবে সভাপতি নাসির ইউ মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। এর আগে চার্জশিটে অজ্ঞাতপরিচয় আসামিদের নাম না আসায় নারাজি আবেদন করেছিলেন পরীমনি।
১৩ ডিসেম্বর ২০২১, ০৫:৩৩ পূর্বাহ্ন
রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তৃতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। রোববার সকালে শিশুটির বাবার করা মামলায় সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
১২ ডিসেম্বর ২০২১, ০১:২৩ অপরাহ্ন
চট্টগ্রামে মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তথ্য ও সম্প্রচার বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসানের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।
১২ ডিসেম্বর ২০২১, ০১:০২ অপরাহ্ন
২ শিশুকে জাপানি মায়ের কাছে হস্তান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফকে দুই শিশু কন্যা নাকানো জেসমিন মালিকা (১১) এবং নাকানো লায়লা লিনাকে (৯) জাপানি মায়ের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
১২ ডিসেম্বর ২০২১, ১২:৪৯ অপরাহ্ন
সাতক্ষীরায় ডিবি হেফাজতে আসামির মৃত্যু
সাতক্ষীরার গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, তিনি হাজত খানার জানালার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের স্বজনদের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
১২ ডিসেম্বর ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ন
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের মামলায় স্বামী কার্তিক ঘোষকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অন্য ৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
১২ ডিসেম্বর ২০২১, ১১:১৭ পূর্বাহ্ন
করোনা পরীক্ষার ২ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাৎ, টেকনোলজিস্ট কারাগারে
খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে (সদর) বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষার ২ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের মামলায় হাসপাতালের টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাসকে কারাগারে পাঠিয়েছেন খুলনার একটি আদালত।
১২ ডিসেম্বর ২০২১, ১১:০৯ পূর্বাহ্ন
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেল বিজয়ী ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
১২ ডিসেম্বর ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন