হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

হবিগঞ্জ সদর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার সকালে এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেন।

এরপর দুপুরে অভিযুক্ত বিজয় মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জাহিদুল জানান, শিশুটির বাবা বিদেশে থাকায় গ্রামের বাড়িতে সন্তানকে নিয়ে একাই থাকেন মা। গতকাল বিকেলে বাড়ির পাশে খেলার সময় তাকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত বিজয়। শিশুটি নিজেই পরিবারকে বিষয়টি জানালে সন্ধ্যায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

‘শিশুকে ধর্ষণচেষ্টার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে গিয়ে জবানবন্দি রেকর্ড করে,’ বলেন ওসি।

অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফাইকা রহমান জানান, শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে। আগামীকাল তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।