ইউক্রেনের ন্যাটো সদস্যপদের প্রতি সমর্থন নর্ডিক-বাল্টিক নেতাদের
ইউক্রেনের ন্যাটো সদস্যপদের ‘অপরিবর্তনীয় অগ্রযাত্রার’ প্রতি সমর্থন জানিয়েছেন নর্ডিক ও বাল্টিক অঞ্চলের নেতারা।
আজ মঙ্গলবার এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে দেওয়া যৌথ ঘোষণায় তারা এ সমর্থনের কথা জানান বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদন অনুযায়ী, নেতারা বলেন, ইউক্রেন ন্যাটোর একটি কৌশলগত নিরাপত্তা অংশীদার। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্প সক্ষমতার মাধ্যমে দেশটি সরাসরি ইউরো-আটলান্টিক নিরাপত্তায় অবদান রাখছে।
তারা আরও বলেন, ন্যাটো সদস্যপদসহ পূর্ণাঙ্গ ইউরো-আটলান্টিক সংহতকরণের পথে ইউক্রেনের অপরিবর্তনীয় অগ্রযাত্রার প্রতি আমরা সমর্থন জানাই।
উল্লেখ্য, বাল্টিক রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। আর ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেনকে একত্রে বলা হয় নর্ডিক রাষ্ট্র।