মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
ইরান দাবি করেছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে।
আজ রোববার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, এমকিউ-১ মডেলের ড্রোনটি ইরানের সীমানায় ঢুকে একটি অভিযান চালানোর চেষ্টা করছিল।
আইআরজিসির দাবি, ড্রোনটি শনাক্ত করার পর তাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটিকে গুলি করে নামিয়ে আনে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, দেশের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো ধরনের পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।
তবে ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।