ইরান যুদ্ধ চলাকালে সাড়ে ৯ লাখ গ্যালন কফি পান করেছে মার্কিন সেনারা
ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে মার্কিন সেনারা প্রায় সাড়ে ৯ লাখ গ্যালন কফি পান করেছেন।
আজ বুধবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে অপারেশন এপিক ফিউরিতে অংশ নেওয়া মার্কিন সেনাদের রসদ ব্যবহারের পরিসংখ্যান তুলে ধরেন জেনারেল ড্যান কেইন।
তিনি বলেন, গত ছয় সপ্তাহের এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী সাড়ে ৯ লাখ গ্যালন কফি ও অনির্দিষ্ট পরিমাণ নিকোটিন গ্রহণ করেছে।
যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা পর অনুষ্ঠিত ব্রিফিংয়ে কেইন বলেন, এ সময়ের মধ্যে আমাদের সেনাদের সব মিলিয়ে ৬০ লাখের বেশি মিল সরবরাহ করা হয়েছে। আমার হিসাব মতে, তারা ২০ লাখ এনার্জি ড্রিংক পান করেছে।
‘তবে আমি বলছি না যে আমাদের কোনোকিছুতে আসক্তি আছে,’ হাসতে হাসতে বলেন তিনি।
হিসাব করে দেখা যায়, ওই পরিমাণ কফিতে প্রায় ৭৬ লাখ কাপ কফি হয়।