যুক্তরাষ্ট্র-ইরান চাইলে সংলাপের আয়োজন করবে পাকিস্তান: শেহবাজ শরীফ
যুক্তরাষ্ট্র ও ইরান চাইলে সংঘাত নিরসনে সংলাপের আয়োজন করতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ কথা জানান।
শেহবাজ শরীফ বলেন, 'শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে সংলাপের চলমান প্রচেষ্টাকে পাকিস্তান স্বাগত জানায় এবং পূর্ণ সমর্থন করে।'
Pakistan welcomes and fully supports ongoing efforts to pursue dialogue to end the WAR in Middle East, in the interest of peace and stability in region and beyond. Subject to concurrence by the US and Iran, Pakistan stands ready and honoured to be the host to facilitate…
— Shehbaz Sharif (@CMShehbaz) March 24, 2026
তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতি থাকলে চলমান এই সংকটের চূড়ান্ত সমাধানের জন্য অর্থবহ ও চূড়ান্ত আলোচনার আয়োজন করতে পাকিস্তান প্রস্তুত আছে ও সম্মানিত বোধ করবে।'
এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে এবং কিছু বিষয় ঐকমত্য হয়েছে। একইসঙ্গে ট্রাম্প ইরানে হামলা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেন।
ইরান এ আলোচনার খবর প্রত্যাখ্যান করলেও, বার্তাসংস্থা রয়টার্স জানায়, পাকিস্তান-মিশর-তুরস্কের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে।
