বিদ্যুৎ সরবরাহ বন্ধ, অন্ধকারে পুরো কিউবা

স্টার অনলাইন ডেস্ক

কিউবার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

আজ সোমবার সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির বৈদ্যুতিক গ্রিড পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

অপারেটররা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে এটি দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের সবচেয়ে বড় ঘটনা।

বিশেষত, যুক্তরাষ্ট্র কিউবায় তেল সরবরাহ কার্যত বন্ধ করে দেওয়ার পর দেশটিতে এই প্রথম এমন ভয়াবহ ব্ল্যাকআউট হলো।