‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেওয়া হবে’
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার ও দায়িত্ব। সব শক্তি প্রয়োগ করে এর প্রতিশোধ নেওয়া হবে।
আজ রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান এই অপরাধের পরিকল্পনাকারী ও দোষীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে বৈধ দায়িত্ব এবং অধিকার মনে করে।’
‘আমরা এই দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য সব শক্তি উৎসর্গ করব,’ বলেন।
পেজেশকিয়ান তার বক্তব্যে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।