নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৩৮

স্টার অনলাইন ডেস্ক

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লেটু অঙ্গরাজ্যের একটি সীসা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন।

প্লেটু অঙ্গরাজ্যের শাসক আলহাজি আলিউ আদামু ইদ্রিস এএফপিকে বলেন, রাজ্যের বাশার জেলার কাম্পানিন জুরাক খনিস্থলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২৭ জনকে হাসপাতালেও নেওয়া হয়েছে।

ইদ্রিস জানান, বিস্ফোরণস্থলটি সলিড ইউনিট নাইজেরিয়া লিমিটেড পরিচালনা করে।

নিকটবর্তী আরেকটি খনিতে কাজ করা শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি জানান, বিস্ফোরণটি সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে হয়। এ সময় শ্রমিকরা মাটির নিচে অবস্থান করছিলেন।

সানি বলেন, ‘আমরা ঘটনাস্থলের কাছেই ছিলাম। লোকজন খনির ভেতরে ছিল এবং হঠাৎ করে গ্যাস বিস্ফোরণ ঘটে।’

এএফপির হাতে আসা একটি গোপন নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে, খনি শ্রমিকদের মৃত্যু হয়েছে ‘কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায়’।

এএফপি জানিয়েছে, প্লেটু অঙ্গরাজ্য ঐতিহাসিকভাবে খনি অঞ্চলের জন্য পরিচিত। এর রাজধানী জস ‘টিন সিটি’ নামে খ্যাত। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেখানে খনন কার্যক্রম ধীরগতির হয়েছে। এর আগেও দেশটিতে এ ধরনের একাধিক দুর্ঘটনায় খনি শ্রমিকদের প্রাণহানি ঘটেছে।