ক্যান্সার দিবসে ‘পাশে আছি’ অ্যাপের উদ্বোধন ও মুগ্ধতা স্মৃতি বৃত্তি প্রদান

স্টার অনলাইন রিপোর্ট

বিশ্ব ক্যান্সার দিবসে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের (সিসিসিএফ) উদ্যোগে মানসিক স্বাস্থ্যসেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পাশে আছি অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন এবং মুগ্ধতা স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।

এ উপলক্ষে আজ বুধবার রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, সভাপতিত্ব করেন সিসিসিএফের প্রেসিডেন্ট রোকশানা আফরোজ।

অনুষ্ঠানে ক্যান্সার চিকিৎসায় মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোকশানা আফরোজ।

মমতাজ আহমেদ বলেন, ‘ক্যান্সার এখন শুধু একটি স্বাস্থ্যগত সমস্যা নয়, এটি একটি সামাজিক ও মানসিক সংকট। ক্যান্সার আক্রান্ত ব্যক্তি এবং তার পরিবার দীর্ঘ সময় ধরে মানসিক চাপ, ভয় ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যায়। চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে রোগীর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া আরও ইতিবাচক হয়।

সিসিসিএফ প্রেসিডেন্ট রোকশানা আফরোজ বলেন, সিসিসিএফ ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, স্বজন হারানো পরিবার, কেয়ারগিভার এবং চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন। আমরা বিশ্বাস করি, ক্যান্সারের সঙ্গে লড়াই শুধু ওষুধ বা চিকিৎসা দিয়ে সম্ভব নয়মানসিক শক্তিই পারে মানুষকে বাঁচার প্রেরণা দিতে। এই বিশ্বাস থেকেই ‘পাশে আছি অ্যাপের যাত্রা শুরু।

 

অনুষ্ঠানের ক্যান্সার আক্রান্ত শিশু অথবা যেসব পরিবারের কোনো সদস্য ক্যান্সারে আক্রান্তএমন পাঁচজন শিশুকে শিক্ষা সহায়তা হিসেবে মুগ্ধতা স্মৃতি বৃত্তি দেওয়া হয়।