সদস্যপদ পাওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট

আনুষ্ঠানিক সদস্যপদ পাওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট (আইভিআই)।
১৬ জুলাই ২০২১, ০৭:২৬ পূর্বাহ্ন

করোনায় বিশ্বে ২ কোটি ৩ লাখ শিশু টিকা বঞ্চিত

করোনা মহামারির কারণে গতবছর বিশ্বে দুই কোটি তিন লাখ শিশু তাদের নিয়মিত টিকা থেকে বঞ্চিত হয়েছে। এক দশকে এই সংখ্যাটি এখন পর্যন্ত সর্বোচ্চ।
১৫ জুলাই ২০২১, ১২:৪৩ অপরাহ্ন

বরিশাল জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসা শুরু 

বরিশাল নগরীতে দ্বিতীয় হাসপাতাল হিসেবে বরিশাল জেনারেল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায়, করোনা রোগীর চাপ সামলাতে বরিশাল জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসা শুরু হলো।
১২ জুলাই ২০২১, ১২:০৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: এত মরদেহের জায়গা হচ্ছে না ঢামেক মর্গে

মরদেহ রাখার জায়গার সংকট দেখা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালের মর্গে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ এনে সারি সারি করে রাখা হচ্ছে সেখানে। আজ শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত অন্তত ৪৯ জনের মরদেহ এনে রাখা হয়।
৯ জুলাই ২০২১, ০২:৩৪ অপরাহ্ন

বরিশাল মেডিকেলে রোগীর স্বজনদের অক্সিজেন সিলিন্ডার মজুত, কৃত্রিম সংকট

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের একাধিক অক্সিজেন সিলিন্ডার মজুত করায় সেখানে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার কথা জানালেও অবস্থার পরিবর্তন হয়েছে সামান্যই।
৯ জুলাই ২০২১, ০১:২০ অপরাহ্ন

পাবনা জেনারেল হাসপাতালে ২০০ শয্যার করোনা ইউনিট চালুর প্রস্তুতি

পাবনায় অতিরিক্ত করোনা রোগীর চাপ সামলাতে জেনারেল হাসপাতালের ১০০ শয্যার করোনা ইউনিটকে ২০০ শয্যা করার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা করোনা প্রতিরোধ কমিটি।আগামী সপ্তাহ থেকেই হাসপাতালে সেখানে ২০০ শয্যার ইউনিট চালু করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
৮ জুলাই ২০২১, ১২:৩২ অপরাহ্ন

রাজবাড়ীতে চিকিৎসক সংকট, নেই পিসিআর ল্যাব, চালু হয়নি আইসিইউ

চিকিৎসক সংকট আর দক্ষ জনবলের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রাজবাড়ীর মানুষ। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও মিলছে না চিকিৎসকের দেখা।
৮ জুলাই ২০২১, ০৯:১৫ পূর্বাহ্ন

বগুড়ায় মৃত চিকিৎসককে অন্য হাসপাতালে পদায়ন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়াত সহকারী একজন অধ্যাপককে গতকাল বগুড়া ২৫০ শয্যার মোহাম্মদ আলী করোনা ডেডিকেটেড হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে।
৬ জুলাই ২০২১, ০৪:০৬ অপরাহ্ন

বরিশাল মেডিকেলে শয্যা বেড়েছে ১০০টি, জনবল বাড়ানোর দাবি চিকিৎসকদের

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অতিরিক্ত রোগীর চাপ সামলাতে শয্যা সংখ্যা ৫০ শতাংশ বাড়ানো হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ২০০ শয্যার হাসপাতালকে ৩০০ শয্যায় পরিণত করা হয়েছে।
৬ জুলাই ২০২১, ০৩:৫৯ অপরাহ্ন

নিয়ম জালে আটকে আছে বুয়েট উদ্ভাবিত অক্সিজেট

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়মের জটিলতা ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অসহযোগিতার কারণে অনুমোদন পাচ্ছে না করোনাকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উদ্ভাবিত জীবনরক্ষাকারী যন্ত্র অক্সিজেট।
৬ জুলাই ২০২১, ০২:৫৯ অপরাহ্ন

বগুড়ায় মৃত চিকিৎসককে অন্য হাসপাতালে পদায়ন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়াত সহকারী এক অধ্যাপককে গতকাল বগুড়া ২৫০ শয্যার মোহাম্মদ আলী করোনা ডেডিকেটেড হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীনের সই করা এক প্রজ্ঞাপনে মৃত চিকিৎসক জীবেশ কুমার প্রামানিককে মোহাম্মদ আলী হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়।
৬ জুলাই ২০২১, ১১:০৮ পূর্বাহ্ন

প্রায় সব হাসপাতাল করোনা রোগীতে পরিপূর্ণ 

করোনা সংক্রমণ বাড়তে থাকায় রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে সারা দেশের হাসপাতালগুলো। গতকাল রোববার বিকেল পর্যন্ত দেশের অন্তত ১০টি হাসপাতালে ধারণক্ষমতার বাইরে করোনা আক্রান্ত ও করোনার উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।
৫ জুলাই ২০২১, ০২:১৫ অপরাহ্ন

রংপুর করোনা হাসপাতালে ‘আইসিইউতে কোনো বেড ফাঁকা নেই’

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল রোগী দ্বারা ইতোমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সুযোগ থাকছে না নতুন রোগী ভর্তি করার। গড়ে প্রতিদিন ১২ জনের বেশি রোগী ভর্তি হওয়ায় হাসপাতালটিতে শয্যা সংকট দেখা দিয়েছে। এমনকি ফাঁকা নেই নিবিড় পরিচর্যা কেন্দ্রও (আইসিইউ)।
৩ জুলাই ২০২১, ০১:৫৭ অপরাহ্ন

জরুরি ভিত্তিতে অক্সিজেন প্রয়োজন খুলনা ও রাজশাহী বিভাগে

গত কয়েক সপ্তাহ ধরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশের অন্তত দুটি বিভাগের সরকারি হাসপাতালগুলোতে মেডিকেল অক্সিজেনের চাহিদা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। ফলে এসব হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বড় ধরনের চাপে পড়েছে।
৩ জুলাই ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ন

অধিক সংক্রমিত জেলায় দরিদ্রদের জন্যে বিনামূল্যে করোনা পরীক্ষা

সীমান্তবর্তীসহ কয়েকটি জেলায় দরিদ্রদের বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
১২ জুন ২০২১, ০৪:৪৫ পূর্বাহ্ন

উত্তরাঞ্চলে বিনামূল্যে করোনা পরীক্ষার পরিকল্পনা

দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে আরও বেশি সংখ্যক মানুষকে পরীক্ষার আওতায় আনতে বিনামূল্যে শনাক্তকরণ পরীক্ষার পরিকল্পনা করছে সরকার।
৮ জুন ২০২১, ০৯:০০ পূর্বাহ্ন

নতুন হাসপাতালে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি

২০২১-২২ অর্থবছরের বাজেটে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামের বাইরে নতুন কোনো হাসপাতাল স্থাপন করা হলে তাতে ১০ বছর মেয়াদে কর অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে।
৩ জুন ২০২১, ০৯:৪৯ পূর্বাহ্ন

কমিউনিটি ক্লিনিক বন্ধ, স্বাস্থ্যসেবা বঞ্চিত ব্রহ্মপুত্র নদের দুর্গম চরের মানুষ

চর কড়াই বরিশাল কমিউনিটি ক্লিনিকটি ব্রহ্মপুত্র নদের দুর্গম চরের সাড়ে সাত হাজার মানুষের একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র। গত ছয় মাস ধরে বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন চরবাসি।
২৭ মে ২০২১, ০৩:০১ পূর্বাহ্ন

ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসায় ব্যবহৃত ওষুধ সহজলভ্য করতে প্রস্তাব দেবে স্বাস্থ্য অধিদপ্তর

ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় ব্যবহৃত ওষুধ সহজলভ্য করতে কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার দুপুরে ভার্চুয়াল বিফ্রিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম এ কথা জানান।
২৬ মে ২০২১, ০৯:১৩ পূর্বাহ্ন

গণস্বাস্থ্যের বিশেষ উদ্যোগ, করোনা চিকিৎসায় বাড়িতে যাবে ডাক্তার

রাজধানীতে করোনায় আক্রান্ত রোগীদের বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেবে গণস্বাস্থ্য কেন্দ্রের কোভিড-১৯ চিকিৎসক দল। করোনা রোগীর বাসা থেকে ফোন করলেই হাসপাতাল সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সসহ সেখানে চলে যাবেন গণস্বাস্থ্যের চিকিৎসক দল।
২৯ এপ্রিল ২০২১, ০৬:৪৯ পূর্বাহ্ন