আইসিডিডিআরবিতে ঘণ্টায় ৫৩ ডায়রিয়া রোগী
ঢাকা মহানগর ও এর আশপাশের এলাকায় ডায়রিয়ার প্রকোপ বাড়ায় প্রতি ঘণ্টায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী হাসপাতালে ৫০ জনের বেশি রোগী ভর্তি হচ্ছেন।
২৩ মার্চ ২০২২, ০৬:৪৫ পূর্বাহ্ন
চিকিৎসা ও শিক্ষার মান বাড়াতে ডেন্টাল ইনস্টিটিউট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেন্টাল বিশ্ববিদ্যালয় স্থাপনে চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টার পাশাপাশি তিনি ডেন্টাল ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেবেন।
২০ মার্চ ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন
কুড়িগ্রামে সরকারি হাসপাতালের ইনজেকশন পাচারের অভিযোগে নারী গ্রেপ্তার
সাহেদা বেগম পুলিশকে জানান, চিকিৎসা নিতে তিনি হাসপাতালে এসেছিলেন। সে সময় একজন আয়া তাকে ব্যাগটি নিয়ে হাসপাতালের বাইরে যেতে বলেন।
১৭ মার্চ ২০২২, ১২:৫৪ অপরাহ্ন
হাসপাতালে সুইপার ৪ জন, তবুও ময়লার স্তূপ
লালমনিরহাট সদর হাসপাতালের প্রবেশ করিডোরের পাশে দিনের পর দিন ময়লা স্তূপ পড়ে থাকলেও তা পরিষ্কার করা হচ্ছে না। ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে তা অতিষ্ঠ করে তুলেছে হাসপাতালের রোগী ও দর্শনার্থীদের।
১৩ মার্চ ২০২২, ০৬:০০ পূর্বাহ্ন
দুদকের অভিযান, চমেক হাসপাতালে ওষুধ সরবরাহে গরমিল
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ফার্মেসি থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের হিসাবে গরমিল খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১০ মার্চ ২০২২, ০১:১৬ অপরাহ্ন
৭ ঘণ্টা পর চমেক হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু
অবশেষে ৭ ঘণ্টা পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা কার্যক্রম চালু হয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫০ পূর্বাহ্ন
ডায়ালাইসিস বন্ধ, ঢাকা ও চট্টগ্রামে রোগীর স্বজনের অবরোধ-বিক্ষোভ
বকেয়া পাওনা অর্থ পরিশোধের দাবিতে ডায়ালাইসিস বন্ধ করে দেওয়ায় রাজধানীর জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের সামনে মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করছেন রোগীদের স্বজনরা।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৩ পূর্বাহ্ন
সরকারি চিকিৎসকের বিরুদ্ধে বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীকে দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজনের কথা বলে বেসরকারি হাসপাতালে পাঠিয়ে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।
২৫ জানুয়ারি ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ন
শ্যামলীর ‘আমার বাংলাদেশ হাসপাতাল’ থেকে বের করে দেওয়া শিশুটি এখন সুস্থ
বিলের পুরো টাকা পরিশোধ করতে না পারায় ঢাকার শ্যামলীর ‘আমার বাংলাদেশ হাসপাতাল’ থেকে বের করে দেওয়া যমজ দুই শিশুর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুস্থ হয়ে উঠেছে। আজ সোমবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ শিশু আব্দুল্লাহকে ছাড়পত্র দিয়েছে।
২৪ জানুয়ারি ২০২২, ০৩:৫১ অপরাহ্ন
অস্ত্রোপচার করলেন নার্স, ক্লিনিকের চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের সময় নবজাতকের মাথার বাম পাশের কিছু অংশ কেটে যাওয়ার ঘটনায় ক্লিনিকের চেয়ারম্যান, ২ পরিচালকসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মামলা হয়েছে।
১৬ জানুয়ারি ২০২২, ০১:৩৭ অপরাহ্ন
চিকিৎসকের বদলে অস্ত্রোপচার করলেন নার্স, নবজাতকের মাথায় ৯টি সেলাই
ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের বদলে এক অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার করেছেন নন-ডিপ্লেমা নার্স। অস্ত্রোপচারের সময় নবজাতকের মাথার বাম পাশের কিছু অংশ কেটে গেছে। শিশুটির মাথায় ৯টি সেলাই লেগেছে।
১৫ জানুয়ারি ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ন
ঢামেক ছাত্রলীগ ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মচারী ও কলেজ ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জনি নামের এক কর্মচারী আহত হয়েছেন।
১০ জানুয়ারি ২০২২, ০৯:৪৪ পূর্বাহ্ন
পেটে কাঁচি রেখে সেলাই: কারও দায় পায়নি তদন্ত কমিটি
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তরুণীর পেটে অস্ত্রোপচারের পর কাঁচি রেখে সেলাই করার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।
২১ ডিসেম্বর ২০২১, ১২:০০ অপরাহ্ন
বরিশালে বাড়ির সৌন্দর্য রক্ষায় কমিউনিটি ক্লিনিক স্থানান্তর, স্বাস্থ্যসেবা ব্যাহতের অভিযোগ
বরিশালের বাড়ির সৌন্দর্য রক্ষায় কমিউনিটি ক্লিনিক স্থানান্তরের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ এতে করে এলাকার স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।
২১ ডিসেম্বর ২০২১, ০৭:৩২ পূর্বাহ্ন
টাকা দিতে দেরি করায় পেটে টিউমার রেখেই সেলাই
টাকা দিতে দেরি হওয়ায়, নারীর পেটের টিউমার রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। গতকাল শনিবার মানিকগঞ্জ জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে।
১২ ডিসেম্বর ২০২১, ০১:১৭ অপরাহ্ন
পেটে কাঁচি রেখেই সেলাই, ৬৪৩ দিন পর অপসারণ
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণীর পেটে অস্ত্রোপচারের সময় চিকিৎসকের রেখে দেওয়া একটি কাঁচি ৬৪৩ দিন পর আবার অস্ত্রোপচার করে বের করা হয়েছে।
১১ ডিসেম্বর ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ন
দেশে ২ দশকে অন্ধত্ব কমেছে ৩৫ শতাংশ
গত ২ দশকে দেশে অন্ধত্বের হার ৩৫ শতাংশ কমেছে বলে দেখা গেছে একটি জাতীয় জরিপে।
৯ ডিসেম্বর ২০২১, ০৪:৪৬ পূর্বাহ্ন
মুগদা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক এবিএম জামাল
ঢাকায় চতুর্থ সরকারি মেডিকেল কলেজ হিসেবে ২০১৫ সালে যাত্রা শুরু করে মুগদা মেডিকেল কলেজ। সম্প্রতি কলেজটিতে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবুল বাসার মো. জামাল।
৭ ডিসেম্বর ২০২১, ০৭:২৭ পূর্বাহ্ন
৬১ বছরে আইসিডিডিআর,বি: কলেরা থেকে করোনাভাইরাসের প্রতিকার
১৯৬১ সালে দক্ষিণ এশিয়ায় কলেরা মহামারির প্রাদুর্ভাব দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য মতে সেটা বিশ্বের সপ্তম কলেরা মহামারি ছিল। ওই একই সময়ে কলেরার প্রাদুর্ভাব মোকাবিলা করতে জন্ম নেয় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।১৯৬১ সালে দক্ষিণ এশিয়ায় কলেরা মহামারির প্রাদুর্ভাব দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য মতে সেটা বিশ্বের সপ্তম কলেরা মহামারি ছিল। ওই একই সময়ে কলেরার প্রাদুর্ভাব মোকাবিলা করতে জন্ম নেয় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
৫ ডিসেম্বর ২০২১, ০৩:৪৬ অপরাহ্ন
পাট থেকে প্যাড: ইনোভেশন পিচ প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি বিজ্ঞানী
পাটের সেলুলোজভিত্তিক স্যানিটারি প্যাড তৈরির যন্ত্র উদ্ভাবনের প্রস্তাবের জন্য ৪র্থ ইনোভেশন পিচ প্রতিযোগিতায় গ্র্যান্ড পুরষ্কার জিতেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর'বি) সহকারী বিজ্ঞানী ফারহানা সুলতানা।
২৪ নভেম্বর ২০২১, ০৯:০০ পূর্বাহ্ন