চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্ত ৩১.৭২ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে দুই হাজার ৪২১টি নমুনা পরীক্ষা করে ৭৬৮ করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৭৪ জনের বাড়ি মহানগর এলাকায় ও ২৯৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
১৫ জুলাই ২০২১, ০৪:৪৩ পূর্বাহ্ন
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১৯
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও চার জন নারী। আজ বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ জুলাই ২০২১, ০৪:২১ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ৩০.৫৪ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন।
১৫ জুলাই ২০২১, ০২:৪৭ পূর্বাহ্ন
সরকারকে ২ কোটি ডোজ স্পুতনিক-ভি টিকা কেনার প্রস্তাব গণস্বাস্থ্য কেন্দ্রের
সরকারকে রাশিয়ান স্পুতনিক-ভি ভ্যাকসিনের দুই কোটি ডোজ কেনার প্রস্তাব দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। প্রতি ডোজের দাম পড়বে আট ডলার। গত ৬ জুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করে ও তাকে চিঠি লিখে এই প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রসচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোভিড সমন্বয়কারীও উপস্থিত ছিলেন।
১৪ জুলাই ২০২১, ০৮:১২ অপরাহ্ন
লকডাউন শিথিলে গভীর উদ্বেগের সঙ্গে জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ
দেশে চলমান বিধি-নিষেধ শিথিল করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একইসঙ্গে চলমান কঠোর বিধি-নিষেধ আরও ১৪ দিন বাড়ানোর সুপারিশ করেছে কমিটি।
১৪ জুলাই ২০২১, ০৫:৩২ অপরাহ্ন
টিকা নিতে রেজিস্ট্রেশন করেছে দেশের এক কোটি মানুষ
করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন দেশের এক কোটি মানুষ।
১৪ জুলাই ২০২১, ০৫:১৪ অপরাহ্ন
কুলাউড়ায় ১৯ নমুনা পরীক্ষায় শনাক্ত ১৪ হার ৭৩ শতাংশ
মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা কুলাউড়ায় গত ২৪ ঘণ্টায় ১৯টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭৩ শতাংশ।
১৪ জুলাই ২০২১, ০৪:১৭ অপরাহ্ন
মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৮.৯ শতাংশ, মৃত্যু ২
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩০১ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮.৯ শতাংশ। এসময় করোনায় মারা গেছেন দুই জন।
১৪ জুলাই ২০২১, ১২:০৫ অপরাহ্ন
ফেনীতে একদিনে শনাক্ত ৪১.০৫ শতাংশ, করোনায় ২ ও উপসর্গে ৪ মৃত্যু
ফেনীতে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার হার ৪৬.০৪ শতাংশ। একই সময়ে করোয় দু’জন ও উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন।
১৪ জুলাই ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ন
চীন থেকে টিকা কেনার বিষয়ে বিস্তারিত প্রকাশ করা যাবে না: অর্থমন্ত্রী
কৌশলগত সমস্যার কারণে চীন থেকে করোনা টিকা কেনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা যাবে না বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অর্থমন্ত্রী এ কথা বলেন।
১৪ জুলাই ২০২১, ১০:৩৮ পূর্বাহ্ন
লকডাউন শিথিলের সময়েও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: মন্ত্রিপরিষদ বিভাগ
দেশে লকডাউন শিথিলের সময়েও করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
১৪ জুলাই ২০২১, ১০:২৯ পূর্বাহ্ন
পরিস্থিতি করুণতম: স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্যবিধি পালনে উদাসীন হলে দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার দুপুরে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন এ কথা বলেন।
১৪ জুলাই ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন
আজ মৃত্যু ২১০, শনাক্ত ১২৩৮৩
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১২ হাজার ৩৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
১৪ জুলাই ২০২১, ১০:০৫ পূর্বাহ্ন
সিলেট বিভাগে আবারও সর্বোচ্চ মৃত্যু ৯, শনাক্ত ৪০.০২ শতাংশ
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে। এটি সিলেট বিভাগের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৭ জুলাই সর্বোচ্চ নয় জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট ৫৪৩ জনের মৃত্যু হয়েছে।
১৪ জুলাই ২০২১, ০৭:৫২ পূর্বাহ্ন
সাতক্ষীরা মেডিকেলে একদিনে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ১০.৪৯ শতাংশ
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ছিলেন করোনা পজিটিভ।
১৪ জুলাই ২০২১, ০৭:১৯ পূর্বাহ্ন
বগুড়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, শনাক্তের হার ৩৪.৭১ শতাংশ
বগুড়ার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৪ জন মারা গেছেন। একই সময়ে নতুন ৫৫৩টি নমুনা পরীক্ষায় ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৭১ শতাংশ।
১৪ জুলাই ২০২১, ০৭:০১ পূর্বাহ্ন
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, শনাক্ত ৪০.৩১ শতাংশ
বরিশাল বিভাগের ছয় হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয় জন করোনায় আক্রান্ত ছিলেন, ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
১৪ জুলাই ২০২১, ০৫:৪৯ পূর্বাহ্ন
করোনায় চমেকের সাবেক সহযোগী অধ্যাপক ডা. এসএম মোস্তফা কামালের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের চিকিৎসক ডা. এসএম মোস্তফা কামাল রাজধানী ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১৪ জুলাই ২০২১, ০৫:৩৭ পূর্বাহ্ন
চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ৩৪.৯৫ শতাংশ, মৃত্যু ১০
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে দুই হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করে এক হাজার তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৫২ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৩৫১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
১৪ জুলাই ২০২১, ০৫:১৯ পূর্বাহ্ন
মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, শনাক্তের হার ২৬.৭৪ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ও ১২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৪ জুলাই ২০২১, ০৪:৫৪ পূর্বাহ্ন