নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২.৮৪ শতাংশ, মৃত্যু ১
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬১৮ জনের নমুনা পরীক্ষায় এই ফল পাওয়া যায়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৮৪ শতাংশ।
১৪ জুলাই ২০২১, ০৪:৫৩ পূর্বাহ্ন
রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৫
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ জন নারী। আজ বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৪ জুলাই ২০২১, ০৪:৩৬ পূর্বাহ্ন
খুলনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্তের হার ৬০.০৭ শতাংশ
খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঁচ জন, খুলনা জেনারেল হাসপাতালে চার জন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিন জন মারা গেছেন।
১৪ জুলাই ২০২১, ০৪:২৪ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু শনাক্ত ৩৫.৯৯ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নয় জন করোনা আক্রান্ত ছিলেন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন।
১৪ জুলাই ২০২১, ০৩:২৪ পূর্বাহ্ন
যৌথভাবে টিকা উৎপাদন নিয়ে বাংলাদেশ ও চীনের প্রতিষ্ঠানের আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে যৌথভাবে চীনা টিকা উৎপাদনের শর্ত নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
১৩ জুলাই ২০২১, ০৩:৩১ অপরাহ্ন
করোনায় সাতক্ষীরার সাংবাদিক সদরুল কাদির শাওনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার সদরুল কাদির শাওন (৩৫) মারা গেছেন। সোমবার দিবাগত রাতে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৩ জুলাই ২০২১, ১২:৪১ অপরাহ্ন
বরিশালে টিকাদান কর্মসূচি শুরু
বরিশালে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বরিশালের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এ কর্মসূচির উদ্বোধন করেন।
১৩ জুলাই ২০২১, ১২:১৭ অপরাহ্ন
পাবনা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিন জন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটির ১০০-শয্যার করোনা ইউনিটে ১১২ জন রোগী ভর্তি আছে।
১৩ জুলাই ২০২১, ১১:২৩ পূর্বাহ্ন
আজ মৃত্যু ২০৩, শনাক্ত ১২১৯৮
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১২ হাজার ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
১৩ জুলাই ২০২১, ১১:১৬ পূর্বাহ্ন
মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫.৭ শতাংশ
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩৬৯টি নমুনা পরীক্ষায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৭০ শতাংশ। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
১৩ জুলাই ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন
সাতক্ষীরায় উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েছে ৩ গুণ, আজ মোট মৃত্যু ৯
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে আট জন ও আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে গত ১৩ দিনে করোনার উপসর্গ নিয়ে ৮২ জনের মৃত্যু হয়েছে। গত মাসের প্রথম ১৩ দিনে করোনা উপসর্গ নিয়ে ২৭ জনের মৃত্যু হয়েছিল।
১৩ জুলাই ২০২১, ০৯:৩৫ পূর্বাহ্ন
ফরিদপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, শনাক্তের হার ৪৩.৫৪ শতাংশ
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৩ জুলাই ২০২১, ০৮:৩৪ পূর্বাহ্ন
বগুড়ার ৩ হাসপাতালে এক দিনে মৃত্যু ২১, শনাক্তের হার ২২.১৫ শতাংশ
বগুড়ার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ২১ জন মারা গেছেন। একই সময়ে ৬৫০টি নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় দৈনিক শনাক্তের হার ২২ দশমিক ১৫ শতাংশ।
১৩ জুলাই ২০২১, ০৭:৪৩ পূর্বাহ্ন
বরিশালে ২৪ ঘণ্টায় করোনায় ৪ ও উপসর্গ নিয়ে মৃত্যু ১১
বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার জন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
১৩ জুলাই ২০২১, ০৫:৩২ পূর্বাহ্ন
যশোরে ২৪ ঘণ্টায় করোনায় ৭ ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৩ জুলাই ২০২১, ০৫:২৭ পূর্বাহ্ন
মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৩ জুলাই ২০২১, ০৫:০২ পূর্বাহ্ন
রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জন পুরুষ ও সাত জন নারী। আজ রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৩ জুলাই ২০২১, ০৪:৪০ পূর্বাহ্ন
খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় ১৯ জনের মৃত্যু
খুলনার চারটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এ মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ১০ জন, খুলনা জেনারেল হাসপাতালে চার জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চার জনে মৃত্যু হয়েছে।
১৩ জুলাই ২০২১, ০৪:২৪ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় ৯ ও উপসর্গ নিয়ে মৃত্যু ৩, শনাক্ত ২৯.৩৯ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নয় জন করোনা আক্রান্ত ছিলেন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন তিন জন।
১৩ জুলাই ২০২১, ০২:৪৬ পূর্বাহ্ন
দৈনিক মৃত্যুহারে বিশ্বে চতুর্থ বাংলাদেশ
বিগত কয়েক সপ্তাহে দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দৈনিক মৃত্যুহারের দিক দিয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে চার নম্বরে।
১২ জুলাই ২০২১, ০৬:৪৩ অপরাহ্ন