বিলম্বিত পরিশোধের সময়সূচিসহ সৌদি জ্বালানি চেয়েছেন প্রধানমন্ত্রী
সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের কাছে বিলম্বিত পরিশোধের সময়সূচিসহ জ্বালানি তেল চেয়েছেন।
আজ রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
সচিব বলেন, প্রধানমন্ত্রী সৌদি আরবের কাছ থেকে বিলম্বিত পরিশোধের সময়সূচিসহ জ্বালানি তেল সরবরাহে সহযোগিতা চেয়েছেন।