ফের মৃদু ভূমিকম্পে কাঁপলো সিলেট

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেট ও আশে পাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিট ৫৬ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক এক। উৎপত্তি হয়েছে ঢাকা থেকে ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্বে সুনামগঞ্জের ছাতকে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, এটি মৃদু ভূমিকম্প।