ভূমিকম্পে কাঁপলো সিলেট
ভূমিকম্প। প্রতীকী ছবি: স্টার গ্রাফিক্স
দেশের পূর্বের জেলা সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়।
এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ২১৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে সিলেটের গোয়াইনঘাট।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুসারে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, এটি হালকা শ্রেণির ভূমিকম্প।