‘শেখ রাসেলের কথা মনে করে চোখ ভিজে এসেছিল’
'রাসেলের জন্য অপেক্ষা' নামে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন কর্নেল নাজমুল চরিত্রে, যিনি শেখ রাসেলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।
২ আগস্ট ২০২২, ০৫:২৫ অপরাহ্ন
পাইলট নাদিয়া
জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া এবারই প্রথম নারী পাইলটের চরিত্রে অভিনয় করেছেন। নতুন এই ধারাবাহিকের নাম ‘প্রতীক্ষা’।
২ আগস্ট ২০২২, ০৬:৫৭ পূর্বাহ্ন
‘বাকী জীবন আমরা একসঙ্গেই থাকতে চাই’
একসঙ্গে দীর্ঘ ২৭ বসন্ত পার করছেন মৌসুমী-ওমর সানী। সিনেমার পর্দায় প্রেমের রসায়ন থেকে বাস্তব জীবনের প্রেমে জড়িয়ে পড়েন তারা। সিনেমার পর্দায় প্রেমের অভিনয় করতে -করতে ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে প্রেমের পূর্ণতা দেন এ জুটি। আজ এ জুটির সংসার জীবনের ২৭ বছর।
২ আগস্ট ২০২২, ০৫:৩৮ পূর্বাহ্ন
রহস্যময় চরিত্রে চঞ্চল চৌধুরী
‘তাকদীর’ মুক্তির ২ বছর পর আবার হইচইয়ে আসছে সৈয়দ আহমেদ শাওকি ও সালেহ সোবহান অনিমের নির্মাণে অরিজিনাল সিরিজ ‘কারাগার’। ইতোমধ্যে এই সিরিজে চঞ্চল চৌধুরীর চরিত্রের লুক প্রকাশিত হয়েছে।
১ আগস্ট ২০২২, ০২:২৫ অপরাহ্ন
যতদিন বেঁচে আছি ময়মনসিংহের সেই শিশুকে দেখাশোনার চেষ্টা করবো: বর্ষা
অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমাটি মুক্তির পর দর্শকের সঙ্গে অনেকবার দেখেছেন এই তারকা দম্পতি। তবে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ শো ছিল একেবারে অন্যরকম।
১ আগস্ট ২০২২, ০৫:১৫ পূর্বাহ্ন
হলিউড সিনেমা বন্ধ করে ‘হাওয়া’র শো বাড়ল
রাজধানীর কেরানীগঞ্জে জয় সিনেমাস ‘হাওয়া’ সিনেমার বেশি শো চলায় ‘হলিউডের থর: লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমার শো বন্ধ করেছে হল কর্তৃপক্ষ।
৩১ জুলাই ২০২২, ০১:১৩ অপরাহ্ন
হাউজফুলে খুশি হল মালিকরা
গত এক দশক মধ্যে ঢাকাই সিনেমার ইতিহাসে প্রেক্ষাগৃহে এমন ভিড় খুব কমই দেখা গেছে। সম্প্রতি মুক্তি পাওয়া হাওয়া সিনেমাটি প্রতিদিন হাউজফুল যাচ্ছে। এতে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট ও হল মালিকরা দারুণ খুশি।
৩১ জুলাই ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ন
সোহানা সাবার সুখবর আগস্টে
‘আয়না’, ‘খেলাঘর’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’, ‘চন্দ্রগ্রহণ’ সিনেমাগুলো সোহানা সাবাকে এনে দিয়েছে প্রশংসা ও দর্শকপ্রিয়তা। ভারতীয় বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এ ছাড়া, টেলিভিশন নাটকেও নিয়মিত অভিনয় করছেন। আগস্টে সুখবর নিয়ে আসছেন এই অভিনেত্রী।
৩১ জুলাই ২০২২, ০৪:১১ পূর্বাহ্ন
‘কানাডায় ছেলের সঙ্গে জীবনের সেরা জন্মদিন পালন করছি’
আমাদের চলচ্চিত্রের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। অসংখ্য সফল সিনেমার এই নায়িকা বর্তমানে কানাডায় রয়েছেন তার একমাত্র পুত্র অনীকের কাছে।
৩০ জুলাই ২০২২, ০৪:২০ অপরাহ্ন
‘হাওয়া’য় নতুন এক নাজিফা তুষি
হাওয়া সিনেমায় অভিনয় করে সবার প্রশংসায় ভাসছেন নাজিফা তুষি। তিনি এই সিনেমায় গুলতি চরিত্রের অভিনয় করেছেন। মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমাটি অনেক প্রেক্ষাগৃহে হাউজফুল চলছে।
৩০ জুলাই ২০২২, ১১:৩২ পূর্বাহ্ন
মধুমিতায় হাওয়ার রেকর্ড
ঢাকার ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতায় আজ থেকে চলছে মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমা। এই হলে আজ সিনেমাটির ৩টি শো হাউজফুল হয়েছে।
২৯ জুলাই ২০২২, ০৪:৩০ অপরাহ্ন
চঞ্চল চৌধুরীর কাছের মানুষরাও টিকিট পাচ্ছেন না
‘তুমি আমার কালা পাখি’ গান খ্যাত সিনেমা হাওয়া মুক্তি পেয়েছে আজ ২৯ জুলাই। ইতোমধ্যে অনেকেই টিকিট পাচ্ছে না- এমন খবর কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে। এবার একই কথা বললেন এই সিনেমার অভিনেতা চঞ্চল চৌধুরী।
২৯ জুলাই ২০২২, ০৪:০৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জে হাওয়ায় মেতেছে দর্শক, ৪ আগস্ট পর্যন্ত টিকিট শেষ
নারায়ণগঞ্জে হাওয়া সিনেমা প্রদর্শনের প্রথম দিনে উপচে পড়া ভিড় ছিল। নানা বয়সী দর্শক হাওয়া দেখতে সিনেমা হলে আসেন। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের নিচ তলায় ‘সিনেস্কোপ’ গিয়ে দৃশ্য দেখা গেছে। আগামী ৪ আগস্ট পর্যন্ত ২৮টি শোর সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।
২৯ জুলাই ২০২২, ০৩:৪৭ অপরাহ্ন
‘এমন গল্প বলার জন্য হাওয়া সিনেমার পরিচালককে সাধুবাদ’
দেশের ২৪ প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’। সিনেমাটি দেখার জন্য সকাল ১০টার পর থেকেই বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দর্শকদের ভিড় ছিল।
২৯ জুলাই ২০২২, ০৯:০৪ পূর্বাহ্ন
‘হাওয়া’র টিকিট না পেয়ে আমি হতাশ নই, খুশি: নূতন
‘ওরা ১১ জন’-খ্যাত অভিনেত্রী নূতন মুক্তির প্রথম দিনেই হলে গিয়ে ‘হাওয়া’ দেখতে চেয়েছিলেন। কিন্তু, টিকিট পাননি।
২৯ জুলাই ২০২২, ০৭:৫৬ পূর্বাহ্ন
‘হাওয়া’র দিন আজ
দেশের ২৪ প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমার ট্রেলার, পোস্টার প্রকাশের পরপরই আলোচনায় আসে।
২৯ জুলাই ২০২২, ০৩:৩৯ পূর্বাহ্ন
চতুর্থ সপ্তাহে ‘পরাণ’, রোববার থেকে চলবে ৬০ হলে
বেড়ে চলেছে 'পরাণ' সিনেমার হল সংখ্যা। আগামীকাল শুক্রবার এই সিনেমার হল সংখ্যা দাঁড়াবে ৫৬। এরপর আগামী রোববার থেকে ৬০টি হলে চলবে 'পরাণ'।
২৮ জুলাই ২০২২, ০১:২৭ অপরাহ্ন
অনন্ত-বর্ষার সঙ্গে ‘দিন: দ্য ডে’ দেখবেন ১০০ ‘হুইল চেয়ার ক্রিকেটার’
অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ নানান কারণে আলোচনায় রয়েছে। এবার তাদের সিনেমাটি দেখবেন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ১০০ প্রতিবন্ধী, যারা হুইল চেয়ারের সাহায্যে চলাচল করেন।
২৮ জুলাই ২০২২, ০৬:৩২ পূর্বাহ্ন
‘হাওয়া’য় শুটিংয়ের অভিজ্ঞতা সারাজীবন মনে থাকবে: চঞ্চল চৌধুরী
‘মনপুরা’ সিনেমা দিয়ে বাজিমাত করেন চঞ্চল চৌধুরী। ‘আয়নাবাজি’ দিয়ে জনপ্রিয়তার ঢেউ ছড়িয়ে দেন সর্বত্র। এরপর ‘দেবী’ তাকে অন্য উচ্চতায় নিয়ে যায় অভিনেতা হিসেবে। ভারতীয় পরিচালক গৌতম ঘোষের ‘মনের মানুষ’ তাকে এনে দেয় আরও খ্যাতি। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাপ পূণ্য’। আগামীকাল (২৯ জুলাই) মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘হাওয়া’।
২৮ জুলাই ২০২২, ০৫:২৯ পূর্বাহ্ন
‘একজন শতভাগ দেশপ্রেমিক’
বরেণ্য অভিনয়শিল্পী, সংগঠক, গুণী আবৃত্তিশিল্পী, শব্দসৈনিক সৈয়দ হাসান ইমাম। এদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার। খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের আজ ৮৮তম জন্মদিন।
২৭ জুলাই ২০২২, ০২:২৪ অপরাহ্ন