সেপ্টেম্বরে আসছে প্রথম সন্তান, জানালেন রণবীর-দীপিকা

স্টার অনলাইন ডেস্ক

কয়েকদিন আগেই শোনা গিয়েছিল মা-বাবা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর-দীপিকা। অবশেষে জল্পনাই সত্যি হলো।

আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ঘোষণা করে প্রথম সন্তান আসার খবর জানালেন এই তারকা দম্পতি। তাদের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে বাচ্চাদের জুতা, জামার সঙ্গে মাথার টুপি, বেলুন, ইত্যাদি এর মাঝখানে দেওয়া সন্তান আসার সময় 'সেপ্টেম্বর ২০২৪।'

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছায় ভাসছেন রণবীর-দীপিকা।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

'রামলীলা' সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। ছয় বছর সম্পর্কের পর ২০১৮ সালে তারা বিয়ে করেন।