পারিপার্শ্বিক চাপ, দ্বন্দ্ব ও ব্যক্তিসংগ্রামের চরিত্রে শবনম বুবলি

স্টার অনলাইন রিপোর্ট

আসছে ঈদুল ফিতরে শবনম বুবলি অভিনীত নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ মুক্তি পাবে।

রায়হান রাফী পরিচালিত সিনেমাটির প্রথম আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ পেয়েছে। 

পোস্টারে শবনম বুবলির সঙ্গে আরও তিন অভিনেত্রী—নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তকে দেখা গেছে। নায়কবিহীন এই সিনেমার পোস্টার দেখে বোঝা গেছে, নারীকে কেন্দ্র করেই এগোবে এ সিনেমার গল্প। 

জানা গেছে, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রাম—এই বাস্তবতার ভেতর দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরা হবে সিনেমায়। 

No photo description available.

সিনেমাটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী।

সিনেমার অন্যতম ভূমিকায় রয়েছেন শবনম বুবলি। 

এর আগে রায়হান রাফী নির্মিত ‘৭ নাম্বার ফ্লোর’ ও ‘টান’ নামে দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন বুবলি।

শবনম বুবলি বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে—এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে। আশা করি দর্শকরা পছন্দ করবে সিনেমাটি।’