মূল্যস্ফীতি আরও বেড়ে ৯ শতাংশ ছাড়াল

স্টার বিজনেস রিপোর্ট

গত ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি হয়েছে। গত নয় মাসে এই প্রথম ৯ শতাংশ ছাড়িয়েছে মূল্যস্ফীতি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আজ রোববার প্রকাশিত তথ্য থেকে মূল্যস্ফীতির এ অবস্থা জানা গেছে।

এতে বোঝা যায়, ভোক্তা বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা গত ৯ মাসে আরও কমেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, পণ্য ও সেবার মূল্য সূচক ফেব্রুয়ারিতে ৯ দশমিক ১৩ শতাংশ হয়েছে।

জানুয়ারিতে এই হার ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ।

মূলত খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণেই মূল্যস্ফীতি এ পর্যায়ে পৌঁছেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, খাদ্য মূল্যস্ফীতি জানুয়ারির ৮ দশমিক ২৯ শতাংশ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে ৯ দশমিক ৩০ শতাংশ হয়েছে। 

এতে স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম চড়া হয়েছে বলে বোঝা যায়।

একই সময়ে খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও বেড়েছে। জানুয়ারিতে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি ৮ শতাংশ ৮১ শতাংশ থাকলেও ফেব্রুয়ারিতে তা বেড়ে ৯ দশমিক ০১ শতাংশে পৌঁছায়।

অর্থাৎ, আবাসন, পরিবহন, পোশাক ও স্বাস্থ্যসেবা খাতে দাম বৃদ্ধি অব্যাহত আছে।

গত বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি ক্রমাগত আরও বাড়ছে।  

সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও ১২ মাসের গড় হিসাবে জানুয়ারিতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশের বেশি ছিল, যদিও বাংলাদেশ ব্যাংক বর্তমানে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে।