ফটোস্টোরি

ঘূর্ণিঝড় মোখার আগে-পরের টেকনাফ

প্রবীর দাশ
প্রবীর দাশ

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা গতকাল সন্ধ্যায় কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে লঘুচাপে পরিণত হবে এবং গুরুত্বহীন হয়ে পড়বে।

আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়টি টেকনাফের পাশ দিয়ে উপকূল অতিক্রম করেছে। সেখানে এখন স্পষ্ট মোখার ক্ষত চিহ্ন। ঝড় শুরুর আগে ও পরে ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টার'র আলোকচিত্রী প্রবীর দাশ

sea_beach_15may23_2.jpg
ঝড়ের পূর্বাভাসে আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে যান উপকূলের মানুষ। ছবি: প্রবীর দাশ/স্টার

shahporir_deep5_15may23_2.jpg
শাহপরীর দ্বীপে ভেঙে পড়েছে টিনের ঘর। ছবি: প্রবীর দাশ/স্টার

tekhnaf9_15may23.jpg
শাহপরীর দ্বীপে ভেঙে পড়েছে টিনের ঘর। ছবি: প্রবীর দাশ/স্টার

foolerbazar_15may23.jpg
টেকনাফের ফুলের বাজার এলাকায় একটি দোকানের ওপর গাছ ভেঙে পড়েছে। ছবি: প্রবীর দাশ/স্টার

shahporir_deep5_15may23_1.jpg
শাহপরীর দ্বীপে ঝড়ে ভেঙে পড়েছে একটি গাছ। ছবি: প্রবীর দাশ/স্টার

shahporir_deep5_15may23_5.jpg
টেকনাফ সমুদ্র সৈকতের পাশে উপড়ে গেছে একটি গাছ। ছবি: প্রবীর দাশ/স্টার

nayapara_15may23.jpg
টেকনাফের নয়াপাড়া এলাকায় ঝড়ের আঘাতে ভেঙে পড়েছে ঘর। ছবি: প্রবীর দাশ/স্টার

moulavipara_15may23.jpg
ঘূর্ণিঝড় মোখার আঘাতে টেকনাফের মৌলভীপাড়ায় ভেঙে পড়েছে পানের বরজ। একটি শিশু পান সংগ্রহ করছে। ছবি: প্রবীর দাশ/স্টার

shahporir_deep5_15may23_3.jpg
মোখার আঘাতে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি মেরামত শুরু করেছেন উপকূলের মানুষ। ছবি: প্রবীর দাশ/স্টার

shahporir_deep5_15may23_4.jpg
মোখার আঘাতে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি মেরামত শুরু করেছেন উপকূলের মানুষ। ছবি: প্রবীর দাশ/স্টার

tekhnaf11_15may23.jpg
টেকনাফে ঝড়ে ভেঙে পড়া গাছ কাটা হচ্ছে। ছবি: প্রবীর দাশ/স্টার

tekhnaf8_15may23.jpg
টেকনাফে ঝড়ে ভেঙে পড়া গাছ কাটা হচ্ছে। ছবি: প্রবীর দাশ/স্টার