ওসমান পরিবারের উত্থান, পতন
নারায়ণগঞ্জের ওসমান পরিবারের চমকপ্রদ ইতিহাস রয়েছে। প্রগতির পক্ষে সব লড়াইয়ে সামনের সারিতে থেকে নারায়ণগঞ্জে যে পরিবারটির উত্থান হয়েছিল দুই পুরুষ বাদে সেই পরিবারেরই উত্তরসূরিদের কর্মকাণ্ডের কারণে অতীত মান-মর্যাদা আজ ডুবতে বসেছে।
২১ জানুয়ারি ২০১৮, ১০:০৪ পূর্বাহ্ন
আমাদের ডিম প্রেম
প্রতিবাদের ভাষা হিসেবে হরদম ডিম ব্যবহারের ঘটনা ঘটছে বিভিন্ন দেশে। প্রতিবাদকারীরা রাজনীতিবিদ, মন্ত্রী এবং নানা প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের উপর ডিম ছুঁড়ে প্রতিবাদ জানান। তাহলে ডিম শুধু আমিষের জোগান দেয় না, ডিমের বহুমুখী ব্যবহার কম বেশি সবার জানা।
১৪ অক্টোবর ২০১৭, ১০:৪২ পূর্বাহ্ন
সু চি মিয়ানমারের জনগণেরও শত্রু
২০১০ সালে মুক্ত হবার পরপরই গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সু চি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, মানবাধিকার আইকন হিসেবে নয়, তিনি নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে প্রকাশ করতেই পছন্দ করেন। এখন রাজনীতিবিদ হিসেবে তিনি ক্ষমতা চান। ক্ষমতার স্বার্থে তিনি নিজ দেশের বর্বর সামরিক বাহিনীর সাথে যেকোনো আপোষ করতে পারেন।
২৪ সেপ্টেম্বর ২০১৭, ০৬:২০ পূর্বাহ্ন
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের এখনই সময়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ না করার অসংখ্য কারণ রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই নানা অশোভন এবং আপত্তিকর মন্তব্যের কারণে তিনি সমালোচিত এবং নিন্দিত। তার অনেক মন্তব্য মানবাধিকার বিরোধী হিসেবে আখ্যায়িত হয়েছে। সেই ট্রাম্পও এখন রোহিঙ্গাদের পক্ষে কথা বলছেন।
২১ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৫ পূর্বাহ্ন
এটাই সু চি’র আসল চেহারা
মিয়ানমারের জনগণের উদ্দেশে দেওয়া অং সান সু চি’র ভাষণের খসড়া কারা তৈরি করেছেন? তার নির্দেশে তার দপ্তরের কর্মকর্তারা? নাকি সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিরা নিজেদের পছন্দমত শব্দে খসড়া তৈরি করে দিয়েছেন? আর হাতে কপি পেয়ে তিনি সেটা পাঠ করেছেন। তোতা পাখির মতো শেখা বুলি আউড়ে গেছেন। সে জন্যই কোনো কিছু না জানার ভান করে গোটা বিশ্বকে বলতে পেরেছেন “রাখাইন থেকে মুসলিমরা কেন পালিয়ে বাংলাদেশে যাচ্ছে, তা খুঁজে বের করতে চাই।”
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৫ পূর্বাহ্ন
রোহিঙ্গা: রাজা থেকে শরণার্থী
একজন রোহিঙ্গা মা কীভাবে প্রমাণ করবেন যে নিজের বলে দাবী করা সন্তানের তিনি আসল মা?
১৩ সেপ্টেম্বর ২০১৭, ০৭:০১ পূর্বাহ্ন
সবার জন্য বৃষ্টি আইন চাই!
আমাদের জাতীয় সংসদ ভবন এর দক্ষিণ এবং আড়ং ইন্টারসেকশনকে আজ সী বীচ মনে হতে পারে। একটা করে বাস যেন সাগর সাঁতরে যাচ্ছে, আর ঢেউ এসে আছড়ে পড়ছে তীরে! পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকা পর্যটকদের। অন্যদের দেখে উৎসাহ বোধ করলাম। জুতা খুলে নিলাম হাতে, প্যান্ট একটু গুটিয়ে নেমে পরলাম সী বীচে। আহা! কি আনন্দ!
১১ সেপ্টেম্বর ২০১৭, ০৭:৩০ পূর্বাহ্ন
সব দায় কি আওয়ামী লীগের একার?
বন্দুকের নলের জোরে নির্বাচিত রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করে যিনি ক্ষমতা দখল করেছিলেন; সংবিধানকে স্থগিত করে বাক্সবন্দি করেছিলেন; পটুয়া কামরুল হাসান যাকে ‘বিশ্ব বেহায়া’ হিসেবে আখ্যায়িত করেছিলেন; রাষ্ট্রীয় ক্ষমতার চরম অপব্যবহার করে যিনি জাতীয় পার্টি নামের একটি রাজনৈতিক দলের মালিক হয়েছেন; যার স্বৈরশাসনের কবল থেকে দেশ ও গণতন্ত্রকে মুক্ত করতে বিভিন্ন রাজনৈতিক দল...
১০ আগস্ট ২০১৭, ০৭:৫৮ পূর্বাহ্ন
রাজা গেলে রাজা আসে, শরিফ গেলে শরিফ!
পাকিস্তানের রাজনীতিতে কাকতালীয় একটা ব্যাপার লক্ষণীয়: রাজা গেলে রাজা আসে, শরিফ গেলে শরিফ।
৯ আগস্ট ২০১৭, ০৯:৩৮ পূর্বাহ্ন
অর্থমন্ত্রীর ‘রাবিশ’ যুক্তি
ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় গত মঙ্গলবার প্রকাশের পর আজ শনিবার পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক কোন মন্তব্য করেননি। তবে ষোড়শ সংশোধনী বাতিল করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আদালতের উপর নিজের ক্ষোভ চাপা রাখতে পারলেন না।
৫ আগস্ট ২০১৭, ০৯:১১ পূর্বাহ্ন
ঢাবির উপাচার্য নিয়োগে আইন না মানলেও চলে?
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার বিক্ষোভরত ছাত্রদের কয়েকটি প্ল্যাকার্ডে বড় বড় অক্ষরে লেখা—ধারা ২০(১) কার্যকর কর। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশের ধারা ২০(১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য সিনেট গঠন করতে হবে। সিনেটের ১০৫ জন সদস্য ভোটার, তাঁরা পরবর্তী উপাচার্য প্যানেল নির্বাচন করবেন।
৩০ জুলাই ২০১৭, ১০:২৭ পূর্বাহ্ন
এনজয়, লং ড্রাইভ ইন ঢাকা!
একজন বলেছেন, উত্তরা থেকে তার অফিস গুলশান এলাকায় পৌঁছাতে তার আড়াই ঘণ্টা সময় লেগেছে। সাত সকালে আড়াই ঘণ্টা লং ড্রাইভ কোন দেশে, কোন শহরে, কয় জনের কপালে জোটে? আরেক জন বলেছেন, নিউ মার্কেট থেকে মিরপুর গেছেন তিন ঘণ্টা ড্রাইভ করে। যারা উত্তরা থেকে মতিঝিল বা সদরঘাটে যাচ্ছেন তাদের কপাল আরও বেশি খুলে যাচ্ছে, সারা দিনই লং ড্রাইভ!
২৫ জুলাই ২০১৭, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ বিশ্লেষণ: জাতীয় পার্টির পদাঙ্ক অনুসরণ করছে আওয়ামী লীগ?
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যাওয়ার পর সংসদে এমপিরা যেভাবে সুপ্রিম কোর্টের সমালোচনায় মুখর হয়েছেন তা চতুর্থ জাতীয় সংসদের কথা স্মরণ করিয়ে দেয়। এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি তখন ক্ষমতায় ছিল। এ থেকে মনে হতে পারে আওয়ামী লীগের সংসদ সদস্যরা এখন জাতীয় পার্টির তখনকার সাংসদদের পদাঙ্ক অনুসরণ করছেন।
১৭ জুলাই ২০১৭, ১০:১২ পূর্বাহ্ন
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: কর্তৃপক্ষ দায়ী নহে!
আমাদের কর্তৃপক্ষরা শুধু কর্তৃত্ব করবেন। কর্তৃত্ব করতে করতেই তারা হয়রান। জবাবদিহি করবে কখন? জবাবদিহি করতে গেলে কাজের ব্যাঘাত ঘটবে নিশ্চয়।
১৬ জুলাই ২০১৭, ০৮:২৯ পূর্বাহ্ন
আমাদের এমপিরা সৌভাগ্যবান!
নিঃসন্দেহে আমাদের এমপিরা সৌভাগ্যবান! সংসদে অবারিত বাকস্বাধীনতা পেতে তাদেরকে কোনো সংগ্রাম করতে হয়নি; দীর্ঘদিন ধরে যে সংগ্রাম করতে হয়েছিল ব্রিটিশ এমপিদের। ওয়েস্টমিনিস্টার মডেলের সংসদীয় গণতন্ত্রের অনুসারী হিসেবে ব্রিটিশদের সংগ্রামের বিজয়ের সুফল আমাদের এমপিরাও ভোগ করছেন।
১৩ জুলাই ২০১৭, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ বিশ্লেষণ: এমপিদের ক্ষোভ সম্পূর্ণ অন্যায্য
সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরে এসেছিল সেই ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যাওয়ায় গত রবিবার সংসদে যেভাবে সুপ্রিম কোর্টকে আক্রমণ করা হয়েছে সেটা কোনভাবেই স্বাভাবিক নয়।
১২ জুলাই ২০১৭, ০৭:৩২ পূর্বাহ্ন
ডিজিটাল মানহানি
একটা সময় ছিল যখন মানি লোকদের সম্মানহানি হলে তাঁরা মামলা করতেন; মামলায় আর্থিক ক্ষতিপূরণ চাইতেন। দিন বদলে গেছে। এখন সংবাদপত্রে প্রকাশিত কোন প্রতিবেদন অথবা ফেসবুকে প্রকাশিত কারো মন্তব্যে অথবা ফেসবুকে কোন কিছু শেয়ার করার ফলে মানি ম্যান অর্থাৎ টাকা পয়সাওয়ালাদের মানহানি হলে তাঁরা মামলা করেন ঠিকই, কিন্তু মামলায় আর্থিক ক্ষতিপূরণ চান না। তাঁদের হয়তো সম্মানহানির ক্ষতি পুষিয়ে নিতে এখন টাকা পয়সার দরকার নেই।
১১ জুলাই ২০১৭, ০৬:২১ পূর্বাহ্ন
বিএনপি নেতারা মেয়র থাকার অযোগ্য!
গত চার বছরে মাত্র ১৮ মাস মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছেন মান্নান। ২২ মাসের বেশি সময় তাঁকে জেলে কাটাতে হয়েছে; তাঁর অনুপস্থিতে অন্যজন মেয়রের দায়িত্ব পালন করেছেন। বাকি সময় জেলের বাইরে থাকলেও মেয়রের চেয়ারে বসার সুযোগ পাননি। মেয়র হিসেবে তাঁর মেয়াদ আছে আর মাত্র ১৩ মাস।
৮ জুলাই ২০১৭, ০৭:১৬ পূর্বাহ্ন
দুর্নীতির সাথে বসবাস!
দুর্নীতি জনজীবনে কী পরিমাণ বিপর্যয় বয়ে আনতে পারে তার দুটি সাম্প্রতিক উদাহরণ হল-পাহাড় ধসে দেড় শতাধিক মানুষের মৃত্যু এবং ফসল রক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের হাওরে হাজার কোটি টাকার ফসলহানি।
৪ জুলাই ২০১৭, ০৭:০৮ পূর্বাহ্ন
‘ইতিহাসের দুর্ঘটনা’ থেকে মুক্ত দেশ!
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা শেষ পর্যন্ত সংসদের কাছে থাকলো না।
৩ জুলাই ২০১৭, ০৮:০০ পূর্বাহ্ন