এরশাদ নির্দোষ, মহান!
প্রস্তাবিত বাজেটের আলোচনায় অংশ নিয়ে গত বুধবার তিনি এমন দাবি করেই ক্ষান্ত হননি নিজের পক্ষে সাফাইও গেয়েছেন। এরশাদ দাবি করেছেন এক বছরের মাথায় মাথায় সাত্তার বলেন, ‘আমার মন্ত্রিসভার সকল সদস্য দুর্নীতিপরায়ণ। আমি দেশ পরিচালনায় অপারগ। সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই।’
২৯ জুন ২০১৭, ০৯:১৬ পূর্বাহ্ন
চিকুনগুনিয়ার দিনগুলোতে ঈদ বানানে বিতর্ক
সন্ধ্যার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ প্রচারিত হবার সাথে সাথেই রেডিও টেলিভিশনে, পাড়া মহল্লার অলি-গলিতে, আকাশ-বাতাসে সর্বত্রই একটা গানের সুর ভেসে বেড়াবে--‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।’
২৫ জুন ২০১৭, ০৮:২৩ পূর্বাহ্ন
‘ঘুষ খায় পুলিশে, জান দেয় মফিজে’
শুনতে অস্বাভাবিক লাগলেও প্রশ্নটা গুরুত্বপূর্ণ—রংপুরের পীরগঞ্জে আজ সকালে ট্রাক উল্টে ১৬ জন নিহত হবার ঘটনায় কি সরকারের জবাবদিহি করা উচিত?
২৪ জুন ২০১৭, ০৯:৩২ পূর্বাহ্ন
দুঃখিত স্যার আরেফিন সিদ্দিক, খবরটা ভুয়া মনে হয়েছিল
অবিশ্বাস্য মনে হয়েছে সংবাদটা। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি গত সাত বছরে তার প্রাপ্য সোয়া এক কোটি টাকা না নিয়ে বিশ্ববিদ্যালয়ের তহবিলে দিয়ে দিয়েছেন, যাতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক চাহিদা একটু হলেও পূরণ হয়।
২২ জুন ২০১৭, ০৯:২৪ পূর্বাহ্ন
রাজনীতিতে ফখরুল অচল!
করতেন শিক্ষকতা। সেটা ছেড়ে আসলেন রাজনীতিতে। শুরুতে মাঠের বক্তৃতা করতেও অতি ভদ্র ও শালীন ভাষা ব্যাবহার করতেন বলে নিজ দলের অনেকেই তাকে নিয়ে আড়ালে হাসাহাসি করত। এখনো রাজনীতিতে প্রচলিত অনেক উগ্র ভাষা আয়ত্ত করতে পারেননি। ধীরে ধীরে কলেজের সেই শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে উঠলেন পুলিশের রেকর্ডে এক ‘ভয়ংকর’ রাজনীতিবিদ; রাজপথের মাস্তান।
২১ জুন ২০১৭, ০৯:৪৯ পূর্বাহ্ন
অর্থমন্ত্রী: যত দোষ নন্দ ঘোষ
ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক বৃদ্ধিসহ কয়েকটা প্রস্তাব নিয়ে ক্ষুব্ধ সরকারি দলের সদস্যরা অর্থমন্ত্রীর উপর ক্ষোভ প্রকাশ করেই চলেছেন। তারা শুল্ক বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবি জানাচ্ছেন। সোমবার বাজেট আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের কয়েক জন জ্যেষ্ঠ এমপি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের তীব্র সমালোচনা করেছেন। এমনকি তাদের একজন তাকে কম কথা বলারও পরামর্শ দিয়েছেন। তার ভাষায় অর্থমন্ত্রী নাকি বেশি কথা বলছেন এবং সে জন্য সরকারকে বিব্রত হতে হচ্ছে।
২০ জুন ২০১৭, ১০:২৮ পূর্বাহ্ন
ভূতে মারল ফখরুলকে!
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরের উপর হামলার নিন্দা জানানোর জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রশংসা করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট ও বাংলাদেশে ক্ষমতাসীন দলটির এমপি সাবের হোসেন চৌধুরী। তিনি টুইটারে লিখেছেন, “রাজনীতিতে সহিংসতা ও ভাঙচুরের প্রতি জিরো টলারেন্স দেখানো উচিত।” তার মতের সাথে দ্বিমত করার কিছু নাই। যেকোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমনটাই প্রত্যাশা করেন।
১৯ জুন ২০১৭, ০৯:৩২ পূর্বাহ্ন
জনপ্রিয়তায় আওয়ামী লীগ, বিএনপির ধারেকাছেও নেই ব্রিটেনের কোনো দল!
শুনতে চমকপ্রদ মনে হতে পারে। সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের রেকর্ড করে আমাদের আওয়ামী লীগ ও বিএনপি নিজেদের অবস্থান ব্রিটেনের কনজারভেটিভ ও লেবার পার্টি থেকে অনেক উপরে নিয়ে গেছে। প্রধান দুই ব্রিটিশ রাজনৈতিক দল অদূর ভবিষ্যতে আমাদের দুই দলের সেই রেকর্ড ভাঙা তো দূরের কথা, ছুঁতেও পারবে বলে মনে হয় না। জনপ্রিয়তার দিক থেকে তবে কি আওয়ামী লীগ ও বিএনপি ব্রিটিশদের প্রধান দুই রাজনৈতিক দল থেকেও অনেক এগিয়ে?
১১ জুন ২০১৭, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রিটেনে দ্বিতীয় লৌহ মানবীর উত্থান হচ্ছে?
ব্রিটিশদের রাজনৈতিক ইতিহাসে ২০১৭ সালের ৮ জুনের বৃহস্পতিবার অন্য যে কোনো দিন বা বৃহস্পতিবারের থেকে স্বতন্ত্র এবং তাৎপর্যপূর্ণ। যুক্তরাজ্যের নাগরিকরা ঘুম ভেঙেই যে বৃহস্পতিবার দিনটার মুখোমুখি হয়েছেন সেটা তাদের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে। ব্রিটিশ সময় সকাল সাতটা, বাংলাদেশ সময় দুপুর ১২টা নাগাদ ব্রিটিশ নাগরিকদের জন্য ভোট কেন্দ্রের দরজা খুলে দেওয়া হয়েছে। তারা সিদ্ধান্ত দিবেন কে হবেন তাদের নতুন প্রধানমন্ত্রী-- থেরেসা মে নাকি জেরেমি করবিন? কার বৃহস্পতি তুঙ্গে?
৮ জুন ২০১৭, ১১:০৫ পূর্বাহ্ন
সবুজ পাহাড়ে আগুন কান্না
পাহাড়ে আগুন লেগেছে! আগুন লাগানো হয়েছে। রাঙামাটির লংগদুতে তিনটা গ্রামের ২০০ আদিবাসী পরিবারের ঘরবাড়িতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আকস্মিক আক্রমণে দিশেহারা অসহায় পাহাড়িরা বসত ভিটা ছেড়ে সবুজের বুক চিরে যেভাবে “পালিয়ে যাচ্ছিল” সেই দৃশ্যকে কেউ কেউ ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর আক্রমণে দেশ ত্যাগ করা শরণার্থীদের সাথে তুলনা করেছেন।
৭ জুন ২০১৭, ০৯:০১ পূর্বাহ্ন
হেফাজত ইস্যুতে সরকারের সমালোচনাকারী তিন মন্ত্রীর পদত্যাগ করা উচিত?
হেফাজতের সাথে সরকারের সাম্প্রতিক “সুসম্পর্ক” নিয়ে তিন মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং আসাদুজ্জামান নূর কিছু দিন আগে প্রকাশ্যে সরকারের সমালোচনা করেছিলেন। প্রধানমন্ত্রী রবিবার এক ইফতার পার্টিতে মন্ত্রীদের সমালোচনার জবাব দিলেন। তিনি বললেন, বাস্তবতা বিবেচনা না করে অনেক মন্ত্রী তার বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিয়েছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মেনন, ইনু ও নূরের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমার বিরুদ্ধে কথা বলার আগে তারা পদত্যাগ করতে পারতেন।”
৬ জুন ২০১৭, ০৭:০৩ পূর্বাহ্ন
বাজেটের ধাক্কা সামলাতে ঘরে ঘরে টাকার খনি চাই!
হলমার্ক কোম্পানির কথা মনে আছে? হলমার্কের টাকার খনি ছিল সোনালী ব্যাংক। দেদারছে টাকা নিয়েছে হলমার্কের মালিক দম্পতি তানভীর-জেসমিন। সহযোগিতা করেছে রাঘব বোয়ালরা। সাড়ে চার হাজার কোটি টাকা লোপাট। ব্যাংক লুটপাটের ইতিহাসে আসলেই ওটা একটা ‘হলমার্ক’; যা দেখে উৎসাহ পেয়েছে অন্যরা।
৪ জুন ২০১৭, ০৯:৩৭ পূর্বাহ্ন
নতুন বাজেটে গরিবরাই ভিআইপি!
আমাদের অর্থমন্ত্রী মহোদয় আগামী অর্থবছরের জন্য নতুন বাজেট ঘোষণা করেছেন। একটা ব্রিফকেস হাতে করে তিনি সংসদ ভবনে ঢুকেছেন। যথাসময়ে ব্রিফ কেস খুলেছেন। ব্রিফকেস থেকে যদি মজার মজার চকলেট, লাঠি লজেন্স বের হয়ে আসতো তাহলে কেমন হত? অথবা ব্রিফকেস খুলে দেখলেন যে বাজেট বক্তৃতার কপি আনতে ভুলে গেছেন! এমনটা কি হয়? একবার কিন্তু হয়েছিল। ১৮৬৯ সালে জর্জ ওয়ান্ট হান্ট হাউস অব কমন্স-এ বাজেট বক্তৃতা শুরু করার সময় বাজেট বাক্স খুলে দেখেন বক্তৃতার কপি বাসায় রেখে এসেছেন!
১ জুন ২০১৭, ০৮:৩৩ পূর্বাহ্ন
বিচারপতি অপসারণে সংসদের ক্ষমতা ‘ইতিহাসের দুর্ঘটনা’!
গত তিনশ বছরের বেশি সময় ধরে বিচারপতি অপসারণের ক্ষমতা রয়েছে ব্রিটিশ পার্লামেন্টের। কিন্তু ১৭০১ সালে ‘এক্ট অব সেটেলমেন্ট’ এর মাধ্যমে পার্লামেন্ট ওই ক্ষমতা পাওয়ার পর থেকে একবারের জন্য হলেও ওই ক্ষমতা প্রয়োগ হয়েছে বলে রেকর্ড নেই।
২৯ মে ২০১৭, ১০:৫৭ পূর্বাহ্ন
যাক, লেডি জাস্টিসও শেষমেশ ন্যায়বিচার পেলো!
একেই বলে ভাগ্যর নির্মম পরিহাস! ন্যায়বিচারের কথা সবাইকে স্মরণ করিয়ে দিতে চেয়ে কয়েক মাস আগে থেমিস জায়গা করে নিয়েছিল সুপ্রিম কোর্টের আঙ্গিনায়; দেশের সর্বোচ্চ আদালতের প্রবেশ মুখে। কিন্তু রাতের অন্ধকারে অবৈধ স্থাপনার মতো তাকে উচ্ছেদ হতে হয়েছে। দুনিয়াজুড়ে প্রসিদ্ধ ন্যায়বিচারের প্রতীক থেমিসের ভাস্কর্যকে এমন উচ্ছেদের মুখে আর কখনও কোথাও হতে হয়নি।
২৮ মে ২০১৭, ০৯:৩৬ পূর্বাহ্ন
আপনি এত বোকা কেন স্যার, শ্যামল কান্তি?
অমল কান্তি রোদ্দুর হতে চেয়েছিল! তার বন্ধুরা কেউ ডাক্তার, কেউ উকিল হতে চেয়েছিল। তবে তাদের কেউ একজন মাস্টারও হতে চেয়েছিল। শ্যামল কান্তি হয়তো সেই বন্ধুদের একজন; যিনি শিক্ষক হয়েছেন।
২৫ মে ২০১৭, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংসদের বাইরে এমপিরা স্বাধীন!
৩৬ বছর পর এমপিরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে অনুপস্থিত থাকার অধিকার ফিরে পেয়েছেন। ২০১১ সালের সংবিধান সংশোধনের সময় ৭০ অনুচ্ছেদের বিধিনিষেধ একটু শিথিল করায় এমপি মহোদয়রা এই স্বাধীনতাটুকু পেয়েছেন। এখন তারা চাইলে সংসদে কোনো ইস্যুতে দলীয় সিদ্ধান্ত অনুসারে ভোট দিতে না চাইলে ওই দিন ভোটের সময় সংসদে অনুপস্থিত থাকতে পারেন।
২৪ মে ২০১৭, ০৯:৩৭ পূর্বাহ্ন
উফ্ গরম! অভিযোগ জানাতে থানায় যেতে চান?
গরমে মেজাজ গরম হলে মানুষ কিনা করে! এক ব্রিটিশ নাগরিকের কথাই বলি তবে। ৪৪ বছর বয়সী ভদ্রলোক অবকাশ যাপন করতে ২০১৫ সালে আলজেরিয়ায় গিয়েছিলেন। এপ্রিল মাসে ফেরত আসলেন তার বাসস্থান ম্যানচেস্টারের সেডারটনে। কিন্তু অবকাশ যাপন সুখের না হওয়াতে মহাক্ষুব্ধ তিনি। গরম আবহাওয়া তার ছুটির দিনগুলো নষ্ট করে দিয়েছে, তার মাথা গরম করে দিয়েছে। ভদ্রলোক ছুটলেন স্থানীয় থানায়। পুলিশের কাছে তিনি গরম আবহাওয়ার বিরুদ্ধে অভিযোগ করতে চান।
২৩ মে ২০১৭, ০৯:১৪ পূর্বাহ্ন
খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির ফলাফল কি আসলেই ‘শূন্য’?
কয়েক বছর আগে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের মেগা ধারাবাহিক নাটকের নাম ছিলো গুলশান এভিনিউ। নানা চমক ও নাটকীয়তায় ভরপুর ছিলো ধারাবাহিকটি। শনিবার গুলশানের ৮৬ নম্বর রোডের ৬ নম্বর বাড়িটিতে পুলিশের আকস্মিক তল্লাশিতেও চমক ও নাটকীয়তার কমতি ছিলো না। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে পুলিশ কিছু না পেয়ে হতাশ হয়ে চলে গেছে। মালামাল জব্দ তালিকায় পুলিশ ‘শূন্য’ লিখলেও তল্লাশির ফলাফল কি আসলেই ‘শূন্য’?
২১ মে ২০১৭, ১১:০৫ পূর্বাহ্ন
‘অভিনব কৌশলে অসহায় আমলা’
আমাদের মাঠ প্রশাসনের কর্তা ব্যক্তিরা কি হঠাৎই ক্ষমতাহীন হয়ে পড়েছেন? এতই ক্ষমতাহীন যে বাল্যবিবাহের খবর পেলেও তারা তা থামাতে অক্ষম? ব্যপারটা আমলারা এভাবেই তুলে ধরতে চান।
১৮ মে ২০১৭, ০৯:১৬ পূর্বাহ্ন