রক্তস্নাত শহিদের একুশের মর্মবাণী, কী মর্যাদা দিচ্ছি আমরা
প্রশ্ন হলো ভাষার জন্য যে রক্ত দান-সেই রক্তের প্রতি রাষ্ট্রের দায় কতটুকু? সেই রক্তের প্রতি রাষ্ট্র কতটা সম্মান দেখাতে পারছে?
২০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
রাজনীতি ভেঙে দিচ্ছে সম্পর্ক, নির্বাচনে বাড়ছে বিভক্তি
রাজনীতি এখন সামষ্টিক মুক্তির উপলক্ষ নয় বরং ব্যক্তি ও গোষ্ঠীর সমৃদ্ধতার কারক। হালজামানার রাজনীতির কাছে গণমানুষ হেরে যাচ্ছে, জিতে যাচ্ছে ব্যক্তি ও গোষ্ঠী বিশেষ।
৫ জানুয়ারি ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
মৃত্যুহীন সুলতান শোষকের এক প্রতিচ্ছবি
এস এম সুলতান মনের আনন্দে ঘুরতেন, মানুষের সঙ্গে মিশতেন, কথা বলবেন। তার ছিল সখ্যপ্রিয়তা। হাটে-ঘাটে, প্রান্তিক মানুষদের মধ্যে তাঁর ছিল সহজ বিচরণ। তিনি ছিলেন সহজমানুষ। অথচ প্রকাশে মার্গীয়।
১৭ নভেম্বর ২০২৩, ০৮:১১ পূর্বাহ্ন
ঈদ ব্যক্তিগত নয়, সামাজিক বিষয়
ঈদুল আজহায় দুস্থ ও অসহায়দের হাতে দুটুকরো মাংস তুলে দেওয়ার অনেক গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু অধিকাংশ মানুষ তা না করে মাংস মজুদ করতে তৎপর হয়ে উঠে।
২৮ জুন ২০২৩, ০৪:৫০ অপরাহ্ন
গ্রাম যেভাবে হারিয়ে যাচ্ছে
সমূলে বদলে যাচ্ছে গ্রাম! বদলে যাবার এ ছোঁয়া লেগেছে সর্বক্ষেত্রে। গ্রামআবহে কিছুই অবিকৃত নেই। দুর্দান্ত গতিতে গ্রামভূগোল রূপান্তরিত হচ্ছে, কেউ বলে হারিয়ে যাচ্ছে। সনাতন গ্রাম ধারণার বিপরীতে দাঁড়াচ্ছে আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত উন্নত গ্রাম। আজ গ্রাম গতিশীল সত্তার স্মারক।
২৯ মে ২০২৩, ১২:১২ অপরাহ্ন
লাইফস্টাইলজনিত রোগ: রাষ্ট্র ও ব্যক্তির দায়
গত দেড় দশকে বাংলাদেশের রোগচিত্র বদলে গেছে। মানুষ ডায়রিয়া, আমাশয় বা বসন্ত রোগের মতো সংক্রমক রোগের গণ্ডি পেরিয়ে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হৃদরোগ ও ক্যান্সারের মতো অসংক্রমক রোগের খপ্পরে পড়লো। ভারতীয় সাংবাদিক দীনেশ সি. শর্মা: নো ইয়র হার্ট: দ্য হিডেন লিঙ্কেজ বিটুইন ইওর বডি এন্ড পলিটিকস অব দ্য স্টেট শিরোনামে একটি বই লিখেছেন। এতে তিনি দেখিয়েছেন, রাষ্ট্রীয় নীতি ও ব্যক্তি অভ্যাসের দায় কীভাবে জনস্বাস্থ্যকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। বাংলাদেশের ক্ষেত্রেও তার পর্যবেক্ষণ সমভাবে প্রযোজ্য।
১৬ মে ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ন
সাংবাদিকতার ক্ষত অন্তর্দৃষ্টি দিয়ে দেখা জরুরি
দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম ‘সাংবাদিকেরাই কেবল সাংবাদিকতাকে বাঁচাতে পারে’ শিরোনামে একটি কলাম লিখেছেন সম্প্রতি। তিনি কোথায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সমাপ্তি হচ্ছে আর রাজনৈতিক সাংবাদিকতার শুরু হচ্ছে তা অনুসন্ধানের ওপর জোর দিয়েছেন। হঠাৎ কেন ‘মতামত’ কে তথ্য হিসেবে ব্যবহার শুরু হলো সেই প্রশ্নও তিনি তুলেছেন।
১০ এপ্রিল ২০২৩, ০৮:৩৩ পূর্বাহ্ন
৭ মার্চের ভাষণ: যোগাযোগ প্রেক্ষিতে বিশ্লেষণ
৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি আন্তর্জাতিক রাজনৈতিক ভাষণ হিসেবে বিশেষ স্থান দখল করে আছে। এ ভাষণের মূলভাবগত দিক বিশ্লেষণ করলে দেখা যায়, কথাবীজ দিয়ে তিনি এক নতুন মানচিত্রের ছবি এঁকেছেন। বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের রূপকল্প তুলে ধরেছেন।
৭ মার্চ ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ন
উন্নয়নপাঠ: নদী ও প্রাণ, স্মার্ট উন্নয়নের নিগূঢ়পাঠ
‘উন্নয়নপাঠ: নদী ও প্রাণ’ বইতে উন্নয়ন বিষয়ে প্রশ্ন জারি রাখার ওপরে জোর দেওয়া হয়েছে। প্রশ্ন ছাড়া কোনো কিছু গ্রহণ না করাই আধুনিক দৃষ্টিভঙ্গি। প্রশ্ন করার সক্ষমতা বিশেষ পারদর্শিতাও বটে। যে সমাজে প্রশ্ন নেই সে সমাজ স্থবির। আর স্থবিরতা তৈরি করে অচলায়তন। প্রশ্ন মানে গতিশীলতা। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন-প্রশ্ন বন্ধ করা যাবে না। প্রশ্ন ও মুক্তি সহোদর।
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৫ অপরাহ্ন
ভেড়া ও ভয়তন্ত্র : প্রখর জীবনবোধের অভিধান
কবিতা সময়ের কথা বলে। পড়ছিলাম 'ভেড়া ও ভয়তন্ত্র' শিরোনামে কবিতার বই। কবিতার শরীরজুড়ে রয়েছে ভয়ের আবেশ। এটি কোনো মানবিক বিকার নয়, স্রেফ রাজনীতি ও রাষ্ট্রের অসংলগ্ন মিলন থেকে উপজাত এক বিশেষ ভয়। বিশেষ উৎপাদ। এ ভয় আজ অনিবার্য হয়ে উঠেছে। কবির রাজনৈতিক দায় ফুটে উঠেছে কবিতার পরতে পরতে। 'উপকথার পরের কথা' কবিতায় কবি লিখেছেন- ভাগাড়ে সুশাসন কেমনতর ‘সু-রই সুশাসন, পশুদের নয়। দুঃশসানের কবলে পড়ে জনগণের উপস্থিতি কবির ভাষায় হয়ে উঠেছে ভেড়াসদৃশ।'
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৩ পূর্বাহ্ন
অমর একুশে বইমেলা: বাঙালি মনন ও উৎকর্ষের স্মারক
বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা থাকলেও রুচি, উৎকর্ষ আর পরিশীলনের দিক থেকে বইমেলা এক অনন্য ব্যাপার। বইমেলা হয়ে উঠেছে বাঙালি মনন ও উৎকর্ষের স্মারক। সামষ্টিক সৃজনের উর্বর জমিন। বইমেলার কথা ভাবলেই প্রাণে খুশির দোলা লাগে, উৎফুল্ল হয়ে উঠে মন। বইমেলা আনন্দ, মিলন আর ভাব আদান-প্রদানের এক গতিশীল স্টেশন।
১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৪ পূর্বাহ্ন
বাংলাদেশের এক অচ্ছেদ্য অংশ অন্নদাশঙ্কর রায়
অন্নদাশঙ্কর রায়ের জন্ম ১৫ মে ১৯০৪ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অধীন ঢেঙ্কানলে (বর্তমানে ওড়িয়া)। আর মারা যান ২৮ অক্টোবর ২০০২ সালে। তিনি ৯৮ বছর বেঁচে ছিলেন। অল্পের জন্যে তিনি শতবর্ষী খেতাবটি মিস করেছেন। লেখক পাঠকের হৃদয়ে বেঁচে থাকেন লেখালেখির মধ্য দিয়ে। ল্যাটিন আমেরিকান সাহিত্যিক হোর্হে লুইস বোর্হেসের বই বিষয়ক একটি ভিন্ন স্বাদের রচনা রয়েছে। হোর্হে লুইস বোর্হেস বলছেন, লেখকদের বইগুলো থাকে পাঠকের কাছে তাঁদের প্রতিনিধি হয়ে।
২৮ অক্টোবর ২০২২, ০৭:২০ পূর্বাহ্ন
বুদ্ধিবৃত্তিক সাংবাদিকতার পথিকৃৎ আবুল মনসুর আহমদ
আবুল মনসুর আহমদ ছিলেন ওজস্বী ও বুদ্ধিবৃত্তিক সাংবাদিকতার পথিকৃৎ। ওজস্বিতা ভাষার প্রাঞ্জলতা আর বুদ্ধি বা যুক্তি হলো সত্যনিষ্ঠ বক্তব্য- যা সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা হিসেবে পরিচিত। অন্যদিকে তার ভাষার দক্ষতা নির্মিত হয়েছে মূলত তার দুজন গুরুর সান্নিধ্যে। একজন ফজলুল হক সেলবর্সী আরেকজন ওয়াজেদ আলী। অকপটে দুজন গুরুর ঋণ স্বীকারও করেছেন তিনি।
২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৮ পূর্বাহ্ন
আহমদ শরীফের ডায়েরিতে তার মানসচরিত
গবেষক ও ভাষাবিদ আহমদ শরীফের ডায়েরি পড়ছিলাম। যত আগাচ্ছি তত পরিচিত হচ্ছি চিন্তাগোলার সঙ্গে। যেন-ধানের গোলা। কতশত বিন্যাসে সোনালি ধান শুয়ে থাকে গোলার ভেতর। তার ডায়রির ২০৮ পৃষ্ঠাজুড়ে মুদ্রিত হয়েছে চিন্তার হাজারো মণি-মুক্তা। এটি চিন্তাসূত্র মূলক বই, যা প্রকাশ না হলে বাঙালির চিন্তার এক সমৃদ্ধ অধ্যায় অজানা থেকে যেত।
১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৭ অপরাহ্ন