পাবনা বিসিকে যোগ হচ্ছে ৩১ শিল্প প্রতিষ্ঠান
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিসিক শিল্পনগরী স্থাপন করা হলেও, কালের বিবর্তনে পাবনার বিসিকে এখন ভারি শিল্প উদ্যোক্তারা বিনিয়োগ করছেন। এ কারণে জমে উঠছে এ শিল্পনগরী।
২ ডিসেম্বর ২০২২, ০৮:২৫ পূর্বাহ্ন
প্রচলিত কৃষির ধারণা পাল্টে দিয়েছেন যে কৃষক
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও, কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত কৃষকরা এখনো সমাজে অবহেলিত। তবে প্রচলিত ধারণা পাল্টে দিয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার কৃষক শাজাহান আলি বাদশা।
২৫ নভেম্বর ২০২২, ০২:৪২ পূর্বাহ্ন
একই অভিযোগে ৬ থানায় ৬ মামলা, আসামি বিএনপির ৫০০ নেতা-কর্মী
পাবনার ৬ থানায় প্রায় একই ধরনের অভিযোগে এনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার ভেতর ৬টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
২৪ নভেম্বর ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ন
২০ বছরের প্রকল্পের ১৮ বছর পরও চালু হয়নি ঈশ্বরদী বেনারসি পল্লী
দেশভাগের পর উত্তর ভারতের কয়েকটি অঞ্চল থেকে কয়েকজন বেনারসি কারিগর পাবনার ঈশ্বরদী উপজেলার ফতেহ মোহাম্মদপুর এলাকায় বসতির পর সেখানে তারা বেনারসি-কাতানসহ বেশ কয়েক ধরনের অভিজাত শাড়ি বোনার কাজ শুরু করেন।
১৪ নভেম্বর ২০২২, ০২:২৫ পূর্বাহ্ন
রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ করে খরচ কমানো নীতিতেও বাড়ছে লোকসান
ক্রমাগত লোকসানের বোঝা কমাতে ২০২০ সালে রাষ্ট্রয়াত্ত ১৫টি চিনিকলের মধ্যে ৬টির উৎপাদন বন্ধ করার নির্দেশ দেয় সরকার। এতে উৎপাদনের লোকসান কমলেও গত ২ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় মিলগুলোর যন্ত্রাংশ ও বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। একইসঙ্গে বন্ধ মিলগুলোর রক্ষণাবেক্ষণেও প্রতি বছর গুণতে হচ্ছে কয়েক কোটি টাকা।
৩ নভেম্বর ২০২২, ০৬:৫৯ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে আকস্মিক ভাঙনে যমুনায় বিলীন শতাধিক বাড়ি, ২ বিদ্যালয়
প্রকৃতির নিয়মে শীতের আগে নদীর পানির প্রবাহ কমে যায়। তবে জলবায়ুর বিরূপ প্রভাবে এ বছর যেন শান্ত হচ্ছে না যমুনা নদী। কার্তিকের এই সময়েও নদীতে প্রবল স্রোত। ভাঙনে বিলীন হচ্ছে নদীপারের বাড়িঘর, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান।
২০ অক্টোবর ২০২২, ০৩:৩৮ পূর্বাহ্ন
রূপপুর প্রকল্পে দ্বিতীয় ইউনিটের পরমাণু চুল্লি স্থাপন আগামীকাল
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন (রিঅ্যাকটর প্রেসার ভেসেল) কাজ শুরু হচ্ছে আগামীকাল বুধবার।
১৮ অক্টোবর ২০২২, ০৬:৩২ পূর্বাহ্ন
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা অমান্য: পদ্মায় চলছে চোর-পুলিশ খেলা
দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার প্রতি বছরের মতো এবারো ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহনে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।
১৭ অক্টোবর ২০২২, ১০:৪২ পূর্বাহ্ন
একটি থেকে শতাধিক গরুর খামার
পাবনার ঈশ্বরদী উপজেলার লখিকুন্দা ইউনিয়নের বুরামপুর গ্রামের কৃষক পরিবারের সন্তান আমিরুল ইসলাম। স্বপ্ন ছিল লেখাপড়া করে চাকরি করে কৃষক পরিবারে সমৃদ্ধি বয়ে আনার। কিন্তু ১৯৯০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আকস্মিক বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে হয় তাকে।
১৫ অক্টোবর ২০২২, ০২:০৫ পূর্বাহ্ন
অনিয়ম-দুর্নীতি-অব্যবস্থাপনায় জর্জরিত পাবনা মানসিক হাসপাতাল
মানসিক রোগীদের সুচিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতাল ১৯৬০ এর দশক থেকে সেবা দিয়ে আসলেও বর্তমানে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় জর্জরিত দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতালটি।
১০ অক্টোবর ২০২২, ০২:৫৫ পূর্বাহ্ন
পাবনার বাউনজান সেতুতে লোহার বেষ্টনী, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন
গতি কমিয়ে চলনবিলের বাউনজান সেতু পার করছে রেলের পশ্চিম জোনের সব ট্রেন। সংস্কারকাজ বন্ধ থাকায় ঢাকার সঙ্গে ঝুঁকি নিয়ে চলছে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ।
৬ অক্টোবর ২০২২, ০৪:২২ পূর্বাহ্ন
মানসিক রোগ চিকিৎসায় ‘সাংস্কৃতিক’ থেরাপি গবেষণায় ঢাবি শিক্ষার্থীরা
মানসিক রোগীদের শুধু ওষুধের মাধ্যমে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব নয়। নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি তাদের প্রয়োজন মানসিক পরিচর্যা। মানসিক রোগীদের সুস্থতার জন্য হাসপাতাল, পরিবার ও সমাজের সর্বস্তরে চিত্ত বিকাশে গুরুত্ব দেন বিশেষজ্ঞরা।
৫ অক্টোবর ২০২২, ০৮:৩১ পূর্বাহ্ন
অর্ধশত বছর ধরে শহীদ পল্টু ক্লাবের ব্যতিক্রমী দুর্গা পূজার আয়োজন
প্রতি বছরই পাবনার প্রতিটি মন্দিরে যথানিয়মে দুর্গা পূজার আয়োজন করা হয়ে থাকে। তবে, মন্দির না থাকলেও স্বাধীনতার পর থেকেই শহরের গোপালপুর আবাসিক এলাকাতেও আয়োজন করা হয় দুর্গা পূজার। ৫০ বছর ধরেই সেখানে এ পূজার আয়োজন করা হচ্ছে।
৪ অক্টোবর ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ন
পাবনা মানসিক হাসপাতালে খাদ্য-ওষুধ সংকটে চিকিৎসাসেবায় নৈরাজ্য
খাদ্য ও ওষুধ সরবরাহ সংকটে মানসিক রোগের চিকিৎসায় দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:০০ পূর্বাহ্ন
দুধের দাম ৫ টাকা বাড়লেও খামারিরা পাচ্ছেন ৩ টাকা
বাজারে সব ধরনের দুধের দাম বেড়েছে। দুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোও ইতোমধ্যে লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে তরল দুধের দাম। তবে, খামারি পর্যায়ে ৫ টাকা বাড়ানোর কথা বলা হলেও ৩ টাকা করে পাচ্ছেন বলে জানিয়েছেন দুধ উৎপাদনকারীরা।
২৯ আগস্ট ২০২২, ০৭:০২ পূর্বাহ্ন
‘চাঁদা’ না দেওয়ায় পদ্মায় মাছ ধরতে দেওয়া হচ্ছে না জেলেদের
পাবনা সদর উপজেলার ভবানীপুরে পদ্মায় মাছ ধরে জীবিকা নির্বাহ করছে প্রায় শতাধিক জেলে পরিবার। মাছ ধরাই যাদের পেশা। তারা এখন নদীতে মাছ ধরতে গেলে চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
২৭ আগস্ট ২০২২, ০২:২৮ পূর্বাহ্ন
শাহজাদপুরে যমুনার ভাঙনে বিলীন প্রায় ১ কিমি এলাকা, হুমকিতে বাঁধ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাজ্জান ও বিনোটিয়া গ্রামে যমুনার ভাঙনে প্রায় এক কিলোমিটার এলাকা বিলীন হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে নদীপারের শতাধিক পরিবারের মানুষ।
১২ আগস্ট ২০২২, ০২:৪৪ পূর্বাহ্ন
আমন নিয়ে সংশয়ে কৃষক
আমন চাষের ভরা মৌসুমেও পানির অভাবে সময়মতো ধান রোপণ করতে পারছেন পাবনার বিভিন্ন এলাকার কৃষক। সেইসঙ্গে তেলের দাম বাড়ায় বেড়েছে সেচের খরচও। ফলে আমন চাষ নিয়ে সংশয়ে রয়েছেন তারা।
১০ আগস্ট ২০২২, ০৪:৫৭ পূর্বাহ্ন
হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে মাটি সরে যাচ্ছে
ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে পদ্মা নদী তীরবর্তী এলাকাগুলো। ইতোমধ্যে চরাঞ্চলের অনেক এলাকা বিলীন হয়ে গেছে। ভাঙনে শত বছরের বেশি পুরনো হার্ডিঞ্জ ব্রিজের নিচের মাটি সরে যাচ্ছে। এতে ঝুঁকিতে পড়ার আশঙ্কায় রয়েছে এ রেল ব্রিজ।
৮ আগস্ট ২০২২, ০৭:৩৯ পূর্বাহ্ন
সলপের ঘোল: শত বছরেও স্বাদ অটুট
স্থানীয় খামারিদের কাছ থেকে সংগ্রহ করা দুধ নির্দিষ্ট সময় জ্বাল দিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় সুস্বাদু একটি পানীয়। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেল স্টেশন এলাকায় তৈরি এই পানীয়টি খ্যাতি পেয়েছে ‘সলপের ঘোল’ হিসেবে।
৫ আগস্ট ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ন