কান চলচ্চিত্র উৎসবে ক্রিটিকস প্রাইজ ঘোষণা

স্টার অনলাইন রিপোর্ট

ফরাসি চিত্রপরিচালক রবিন কামপিলো’র “ওয়ান হান্ড্রেড এন্ড টোয়েন্টি বিটস পার মিনিট” ছবিটি কান চলচ্চিত্র উৎসবে পেল দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস প্রাইজ।

১৯৯০-র দশকে প্যারিসে এইডস রোগীদের নিয়ে কাজ করছেন এমন কয়েকজনের গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটি।

সেই সময়ের এইডস অ্যাডভোকেসি সংগঠন “অ্যাক্ট আপ”-এর একজন শীর্ষ নেতা হিসেবে পরিচালক রবিন তাঁর অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়েছেন ছবিটির চরিত্র চিত্রায়ণে।

উল্লেখ্য, ফ্রান্সের কান শহরে ১৭ মে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ।

 

তথ্যসূত্র: কন্টাক্টমিউজিকডটকম