২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.৭৭ শতাংশ, মৃত্যু আরও ৩১

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৩ হাজার ৫০১ জনের করোনা শনাক্ত হয়েছে।  পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৫ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৫০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৩১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ১১ জন নারী। তাদের মধ্যে ১৬ জন ঢাকার, ২ জন চট্টগ্রামের, ১ জন রাজশাহীর, ৫ জন খুলনার, ১ জন সিলেটের, ৩ জন রংপুরের ও ৩ জন ময়মনসিংহের।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে ৩৪ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৮৩ জনের। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৩৯৪ জন।