২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে ২৬.৩৭ শতাংশ, মৃত্যু আরও ৪

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪১ হাজার ২৯২টি নমুনা পরীক্ষায় ১০ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১ জন পুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে ২ জন ঢাকা বিভাগের ও ২ জন চট্টগ্রাম বিভাগের ২ জন বাসিন্দা।

এর আগের ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ২৫ দশমিক ১১ শতাংশ। গতকাল ৯ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জনের করোনা শনাক্ত হলো। এ নিয়ে করোনায় মারা গেছেন ২৮ হাজার ১৮০ জন।