২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে ১৭.৪৭ শতাংশ, মৃত্যু ২

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৮১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় শণাক্তের হার ছিল ১৫ দশমিক ৫৯ শতাংশ এবং মারা গিয়েছিলেন ৩ জন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ২ জনই পুরুষ।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৬০০ জন ঢাকা বিভাগের, ৬ জন ময়মনসিংহ বিভাগের, ১২৩ জন চট্টগ্রাম বিভাগের, ১৪ জন রাজশাহী বিভাগের, ৯ জন খুলনা বিভাগের, ৪০ জন বরিশাল বিভাগের, ৮ জন সিলেট বিভাগের এবং ১৪ জন রংপুর বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২০০ জন।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৬৩টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত এক হাজার ৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ১৫ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।