২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত কমে ৪.০১ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৮৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩৩ জন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৮ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার  সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২১ হাজার ৫৪৩ টি নমুনা পরীক্ষায় ৮৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী।

তাদের মধ্যে ৫ জন ঢাকা বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের এবং খুলনা বিভাগের ১ জন আছেন।