২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ১.৮৬ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১০৫ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় দেশে ৩ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ৯১ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ৮০১টি নমুনা পরীক্ষায় ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জন পুরুষের সবাই ঢাকা বিভাগের।