২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ১.৯১ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১০০ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় দেশে ১ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৭ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৭ হাজার ১০৩টি নমুনা পরীক্ষায় ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জন পুরুষের ২ জন ঢাকা বিভাগের এবং ১ জন খুলনা বিভাগের।