২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ১.৭৭ শতাংশ

ইউএনবি, ঢাকা

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১০৮ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় দেশে ৫ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৬ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১১ হাজার ১৮৩ টি নমুনা পরীক্ষায় ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।